মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বটতলীতে তিন ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

বুধবার, ১২ আগস্ট ২০২৬ পঠিত: ১১ বার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

গত মঙ্গলবার (১১ আগস্ট) ঔষধ প্রশাসন অধিদপ্তর, জয়পুরহাট ও ক্ষেতলাল উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান সূত্রে জানা যায়, বটতলী বাজারের মুক্তি ফার্মেসি, সর্দার ফার্মেসি ও ভুবন ফার্মেসিতে অবৈধ ওষুধ সংরক্ষণ এবং রোগীদের কাছে অতিরিক্ত দামে ওষুধ বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী তিন প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন ক্ষেতলাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রউফ। এ সময় জয়পুরহাট ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।

 

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ওষুধের অনিয়ম ও ভেজালবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *