মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরে যৌনপল্লি এলাকায় অভিযান, দুই নারীসহ আটক ১০

বুধবার, ১২ আগস্ট ২০২৬ পঠিত: ৯ বার

যশোর প্রতিনিধি

যশোর শহরের বড়বাজার ঝালাইপট্টি-বাবুবাজার যৌনপল্লি এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ ১০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মাদক কর্মকাণ্ড ও অবৈধভাবে দেশীয় মদ বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে শেখহাটির বিথি, রূপদিয়ার শাহিলা আক্তারসহ যশোরের বিভিন্ন এলাকার বাসিন্দারা রয়েছেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ওসি মাসুম খান জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *