মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে ফ্যামিলি সমাবেশ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬ পঠিত: ২০ বার

মিন্টু কান্তি নাথ (রাজস্থলী) রাঙ্গামাটিঃ

গভর্নমেন্ট পারফরম্যান্স মনিটরিং সিস্টেম (GPMS) কর্মপরিকল্পনার আওতায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতি এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে অবহিত করার লক্ষ্যে এক ফ্যামিলি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার) ডালিয়া ইয়াসমিন। তিনি বলেন, “প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানসহ কৃষি ঋণ মওকুফ করে দিচ্ছে।”
কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যেইমং মারমা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশে স্কুলের শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক স্থানীয় নারী উৎসাহ-উদ্দীপনার সাথে অংশ নেন।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী নারীদের সাথে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক বিষয় নিয়ে এক উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *