মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

অ্যাক্রেডিটেশনের কোনো বিকল্প নেই: আন্তর্জাতিক মানে উন্নয়নের আহ্বান

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ পঠিত: ১৯ বার
যশোর অফিস 
অ্যাক্রেডিটেশনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বলেন, অ্যাক্রেডিটেশন থাকলে দেশের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে যথাযথ মূল্যায়ন পাবেন। পাশাপাশি অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত বিভাগে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহও বাড়বে। আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় ও র‌্যাংকিং অর্জনের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র উদ্যোগে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অ্যাক্রেডিটেশন অর্জনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। তিনি উচ্চশিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরেন।
প্যানেল আলোচনায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা শিক্ষার গুণগত মান উন্নয়ন ও অ্যাক্রেডিটেশন অর্জনের কৌশল নিয়ে আলোচনা করেন। সভায় আরও বক্তব্য দেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. কে. এম. আনিস-উল-হকসহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. ফারহানা ইয়াসমিন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *