মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

অভয়নগরে ছিনতাই হওয়া মোটরসাইকেল নিয়ে সংবাদ সম্মেলন

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ পঠিত: ২১ বার
যশোর অফিস:
যশোরের অভয়নগরে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারের পরও তা ভুক্তভোগীকে বুঝিয়ে না দিয়ে অভিযুক্তদের সঙ্গে মীমাংসার জন্য চাপ ও হয়রানির অভিযোগ উঠেছে থানার ওসি নুরুজ্জামান ও এসআই বিনয়ের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে (১৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার মো. আল মামুন। তিনি জানান, গত ২৯ জুন স্ত্রীকে নিয়ে ফেরার পথে অভয়নগরের চায়না বাজার এলাকায় কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তার চাচাতো ভাইয়ের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ৪৯ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় তিনি অভয়নগর থানায় অভিযোগ করলে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে। তবে সেটি তার জিম্মায় না দিয়ে অভিযুক্তদের সঙ্গে মীমাংসার জন্য তাকে চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেন মামুন। এমনকি অভিযুক্তরা তার কাছে এক লাখ টাকা দাবি করেছে বলেও তিনি দাবি করেন।
মামুনের অভিযোগ, মোটরসাইকেল ফেরত চাইলে তাকে বিভিন্ন মামলায় জড়ানো ও হয়রানির হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তার অভিযোগের অভিযুক্তদের কাছেই মোটরসাইকেলটি দিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় তিনি যশোর জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়ে ওসি নুরুজ্জামান ও এসআই বিনয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং মোটরসাইকেলটি উদ্ধারের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *