মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

রানীশংকৈলে মাদকের বড় চালান জব্দ, গ্রেপ্তার ২

বুধবার, ১৯ আগস্ট ২০২৬ পঠিত: ৭ বার
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৬১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকাসহ দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাজোর কোনাপাড়া গ্রামে ডিবি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা।
এ সময় ৬১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, ঐ এলাকার চিহ্নিত মাদক কারবারি মানিক চন্দ্র রায়ের স্ত্রী মামনি রানী রায় (২৬), এবং স্বর্গেস চন্দ্র রায়ের ছেলে কৃষ্ণ চন্দ্র রায় (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনাক্রমে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), অফিসার ইনচার্জ গোলাম রসুল এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দূরবর্তী অজ্ঞাত উৎস থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে রানীশংকৈলসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *