কেন্দুয়ায় ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নেত্রকোণা প্রতিনিধি
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিকভাবে বিকশিত করে গড়ে তুলতে নেত্রকোণার কেন্দুয়ায় জমিলা মেমোরিয়াল বিদ্যা নিকেতনের উদ্যোগে ‘জমিলা মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর ফাইনাল খেলাটি রবিবার (২৩ আগস্ট) উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে বিকেল সাড়ে ৪টার দিকে অনুষ্ঠিত হয়েছে।
জমিলা মেমোরিয়াল বিদ্যা নিকেতনের সভাপতি মো. চাঁন মিয়ার সভাপতিত্বে ফাইনাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন।
প্রতিষ্টানটির পরিচালক ও ফুটবল টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা মো. লুৎফর রহমান ও সহকারী শিক্ষক ওয়াহিদুজ্জামান আলমগীরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের ইসলামীর আমীর মো. ছাদেকুর রহমান, গড়াডোবা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন লিটন, জামায়াতে ইসলামীর গড়াডোবা ইউনিয়নের আমির আব্দুল লতিফ, বান্দনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছুর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক জসীম উদ্দিনসহ প্রমূখ।
খেলায় ৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করলেও ফাইনাল খেলাটি জমিলা ফৌজ স্পোর্টিং ক্লাব ও রয়েল বেঙ্গল টাইগার স্পোর্টিং ক্লাবের মধো অনুষ্ঠিত হয়, এতে দুদলই একটি একটি গোল করলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। সব জল্পনা কল্পনা শেষে সেই টাইব্রেকারে রয়েল বেঙ্গল টাইগার স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়, পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ
