যবিপ্রবিতে খেলোয়াড়দের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন।
তিনি বলেন, “জীবন মানেই নানা ঘাত-প্রতিঘাত। তবে সব বাধা মোকাবিলা করে শিক্ষার্থীদের বারবার ঘুরে দাঁড়াতে হবে। জয়-পরাজয় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের চূড়ান্ত সফলতার জন্য নিজেদের গড়ে তুলতে হবে।”
শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের প্রধান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ ও ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রায়হান রাকিব।
