মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরে ডেঙ্গু আক্রান্ত ৫৪৫, হাসপাতালে ভর্তি ৪৯৬

রবিবার, ২৩ আগস্ট ২০২৬ পঠিত: ২৪ বার

যশোর অফিস 

যশোরে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫৪৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৯৬ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৬ জন। এপর্যন্ত ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস যশোরের ২৩ আগস্ট ২০২৬ তারিখের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়,গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।একই সময়ে নতুন করে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ১৫ জন, বাঘারপাড়ায় ১ জন, অভয়নগরে ১ জন, চৌগাছায় ১ জন, ঝিকরগাছায় ৩ জন,কেশবপুরে ৩ জন, মনিরামপুরে ১১ জন এবং শার্শায় ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী,১জানুয়ারি ২০২৬ থেকে ২৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া তিনজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *