যশোরে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা খয়রাতসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস
যশোরে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা শাখার সহসভাপতি একেএম খয়রাত হোসেনসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটক অন্যরা হলেন ছোট শেখহাটির গফফারের ছেলে রুবেল হোসেন, রামনগর ভাটপাড়ার রতন সরকারের ছেলে প্রল্লাদ সরকার এবং বসুন্দিয়ার ঘুনি গ্রামের মৃত আব্দুল্লাহ মোল্লার ছেলে মাহাবুর রহমান।
পুলিশ জানায়,খয়রাত হোসেনকে গত বছরের ২৯ অক্টোবর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আইএনবি ডিজিটাল সাইন থেকে যুবলীগের মিছিলের ব্যানার তৈরির মামলায় আটক দেখানো হয়েছে। অপর তিনজনকে ২০২৪ সালের ১৮ নভেম্বর যশোর সদর উপজেলার কানাইতলা গ্রামে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় আটক দেখানো হয়।
রোববার দুপুরে চারজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
