মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

কেরানীগঞ্জের স্যার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

সোমবার, ২৪ আগস্ট ২০২৬ পঠিত: ১৫ বার
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো।।
কেরানীগঞ্জ মডেল থানার তারানগর এলাকায় স্যার ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে অসহায় দরিদ্র মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
এই ফাউন্ডেশন এর উদ্যোগে এলাকার মানুষের বিভিন্ন রোগের স্বাস্থ্যসেবা প্রদান করেন ঢাকা থেকে আগত চিকিৎসকবৃন্দ।
সাধারণ রোগীরা এই ধরনের চিকিৎসা পেয়ে দারুন স্বস্তি প্রকাশ করেছেন।
এলাকাবাসী এই ধরনের স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
স্যার ফাউন্ডেশনের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার তৌফিক হাসান বলেছেন, গ্রামের অসহায় দরিদ্র মানুষ সহ সব ধরনের মানুষের জন্য বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে স্বাস্থ্যসেবার লক্ষ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রধানসহ স্বাস্থ্য উপকরণ সরবরাহের ব্যবস্থা করা হবে। সমাজের যারা বিত্তবান রয়েছেন তারা এই ধরনের ফাউন্ডেশনের কাজে সার্বিক সহযোগিতা করলে সামাজিক স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি ঘটবে।
উক্ত বিনামূল্যে স্বাস্থ্য সেবা কেন্দ্রে বিভিন্ন বিভাগে প্রায় দুইশত রোগীর চিকিৎসা করা হয় ।
চক্ষু বিভাগ ,মেডিসিন বিভাগ, গাইনি বিভাগ সহ বিভিন্ন বিভাগে নারী পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *