মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বেনাপোলে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন জনতার এমপি নুরুজ্জামান লিটন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ পঠিত: ১৫ বার
আলমগরি হোসেন ,বেনাপোল ।।
বেনাপোলের কাগজপুকুরে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬। শুক্রবার বিকেল ৫টায় কাগজপুকুর প্রাইমারি স্কুল মাঠে জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন যশোর-৮৫/১ আসনে বিএনপির জনতার এমপি ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশন ও রাহাত ট্রেডার্স। টানটান উত্তেজনার ম্যাচে রাহাত ট্রেডার্সকে ১–০ গোলে হারিয়ে জয় পায় বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশন।
প্রধান অতিথির বক্তব্যে জনতার এমপি  নুরুজ্জামান লিটন বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের একজন নিবেদিতপ্রাণ মানুষ। খেলাধুলার প্রতি তাঁর ছিল গভীর ভালোবাসা। তিনি বেঁচে থাকলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদান আরও ব্যাপক হতো।
তিনি বলেন, “আরাফাত রহমান কোকো দেশের বিভিন্ন খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এমন একটি সুন্দর ফুটবল আয়োজন সত্যিই প্রশংসনীয়। মহান রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।”
নুরুজ্জামান লিটন আরও বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে সহায়তা করে। তাই তরুণদের মাঠমুখী করতে নিয়মিত ক্রীড়া আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কাগজপুকুর ফুটবল একাদশের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমুদ্দিন, বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী,
বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক মিয়াদ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, কাগজপুকুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব আলী,
বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহেনুজ্জামান দিপু, সিনিয়র সহ-সভাপতি মীর আলম পৌর কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
খেলা দেখতে মাঠে জড়ো হন বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। প্রিয় দলের সমর্থনে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *