শার্শায় গাঁজা উদ্ধার, পালিয়ে গেল মাদক কারবারি
যশোর অফিস
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের পেছনে এ অভিযান চালানো হয়।
শার্শা থানা পুলিশের এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।
