মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোর সীমান্তে ৮ লাখ ৫১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ পঠিত: ২১ বার
যশোর অফিস 
যশোর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, কম্বল, চকলেট, ফুসকা, জিরা, কিসমিস ও প্রসাধনীসহ প্রায় ৮ লাখ ৫১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২৮ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি), বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৭৫টি ভারতীয় শাড়ি, ৩টি কম্বল, ২২টি চকলেট, ৩৪ কেজি ফুসকা, ২ কেজি জিরা, ২৪.৫ কেজি কিসমিস ও ৩৭৯টি কসমেটিকস সামগ্রী। এসবের আনুমানিক মূল্য ৮ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *