মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

পীরগঞ্জে ‘পয়েন্ট ইংলিশ অলিম্পিয়াড অ্যান্ড কালচারাল ফিয়েস্টা-২০২৬’-এর শুভ উদ্বোধন

শনিবার, ২৯ আগস্ট ২০২৬ পঠিত: ২১ বার
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নর্থ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস-২ এ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘পয়েন্ট ইংলিশ অলিম্পিয়াড অ্যান্ড কালচারাল ফিয়েস্টা-২০২৬ (সিজন-০২)’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ আগস্ট (শনিবার) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অলিম্পিয়াডের শুভ উদ্বোধন ঘোষণা করেন নর্থ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও চেয়ারম্যান ইসমাইল হোসেন।
উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে ইংরেজি ভাষার ভীতি দূর করে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে এবং তাদের মেধা ও সুপ্ত সাংস্কৃতিক প্রতিভার বিকাশে এই অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১ম সিজনের ধারাবাহিকতায় এবার সিজন-০২ আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে।
নর্থ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের পরিচালক দলিলুর রহমান দুলাল, আজ আনুষ্ঠানিক উদ্বোধন শেষে শিক্ষার্থীদের নিবন্ধন ও প্রস্তুতি মূলক কার্যক্রম শুরু হয়েছে। চূড়ান্ত ‘ইংলিশ অলিম্পিয়াড’ প্রতিযোগিতাটি আগামী ০৩ অক্টোবর ২০২৬ (শনিবার) সকাল ৯:৩০ মিনিটে নর্থ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের পীরগঞ্জ ক্যাম্পাস-২ এ অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুসরতে খুদা রানা, সিনিয়র সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন ও সিনিয়র সাংবাদিক বুলবুল আহমেদ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরাসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *