মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

সীতাকুণ্ডে ফেরদৌস শিপইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি স্কপের

রবিবার, ৩০ আগস্ট ২০২৬ পঠিত: ১৭ বার

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:- চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে শ্রমিক নিহত ও আহত হওয়ার ঘটনায় দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের পুনর্বাসনের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), চট্টগ্রাম।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে পাঠানো এক পত্রে সংগঠনটি এসব দাবি জানায়। একই সঙ্গে শিপইয়ার্ডগুলোতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। গত ১৪ আগস্ট ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ১০ শ্রমিকের মৃত্যু হয়।

স্কপের পত্রে বলা হয়, দুর্ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু ও দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন করতে হবে। তদন্ত কমিটিতে শ্রমিক পক্ষের উপযুক্ত প্রতিনিধি অন্তর্ভুক্ত করার পাশাপাশি মালিকপক্ষ, ইয়ার্ড কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও দায়িত্বশীল ব্যক্তিদের গাফিলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
সংগঠনটি নিহত শ্রমিকদের পরিবারগুলোর আর্থিক ও সামাজিক অবস্থা বিবেচনায় যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানিয়েছে। আহত শ্রমিকদের সম্পূর্ণ চিকিৎসা ব্যয় মালিকপক্ষকে বহন করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক ক্ষতি, কর্মক্ষমতা হ্রাস এবং বয়স বিবেচনায় ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। এসব দাবির সঙ্গে সাম্প্রতিক সংবাদ সম্মেলনে স্কপের দাবিগুলোরও মিল রয়েছে।

প্রতিটি জাহাজ কাটার আগে গ্যাস পরীক্ষা, প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (PPE), উদ্ধার ব্যবস্থা এবং জরুরি চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

প্রশিক্ষণ ছাড়া কোনো শ্রমিককে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা যাবে না। শিপইয়ার্ডে নিয়মিত নিরাপত্তা প্রশিক্ষণ এবং শ্রম আইন ও নিরাপত্তা বিধিমালা যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
এ ছাড়া জাহাজভাঙা শিল্পে শ্রমিকদের জন্য ন্যূনতম ২২ হাজার টাকা মজুরি নির্ধারণের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন এবং শ্রমিকদের অন্যান্য আইনগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানায় স্কপ।
নেতারা বলেন, কর্মক্ষেত্রে একজন শ্রমিকের মৃত্যুও স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়া যায় না।

শিপইয়ার্ডে বারবার দুর্ঘটনা ও শ্রমিক মৃত্যুর ঘটনা বন্ধ করতে মালিকপক্ষ, সরকার, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং শ্রমিক পক্ষের সমন্বয়ে স্থায়ী নিরাপত্তা তদারকি ব্যবস্থা গড়ে তুলতে হবে। পত্রে দ্রুত প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রামের যুগ্ম সমন্বয়ক রবিউল হক শিমুল। ও খোরশেদ আলম এসময় আরও উপস্হীত ছিলেন কে এম শহিদুল্লাহ, রেজোয়ানুর রহমান খান, আব্দুল বাতেন, এডভোকেট এমরান, নুরুল আবছার তৌহিদ, আবু আহম্মদ, গোলজার বেগম, খোরশেদ আলম আলকাদরী জয়, সোহাগ হোসেন, মোজ্জাপর চৌধুরী প্রমুখ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *