মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১৭ বার

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউজ থেকে পাঠানো এক চিঠিতে এ আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পাঠানো চিঠিতে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্যদিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।

চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালবাসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে, বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, বোয়িং এয়ারক্রাফট ক্রয়ের সংক্রান্ত চিঠিটি তিনি হাতে পেয়েছেন এবং এই সিদ্ধান্তকে অত্যন্ত প্রশংসা করেছেন। বোয়িং কোনোভাবেই নিরাশ করবে না বলে তিনি আশ্বস্ত করেন।

এছাড়া বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশের মানুষ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এবং এর জনগণ এক অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে বলে তিনি দৃঢ় আশাবাদী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আশাবাদও ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *