বাকৃবিতে নির্বাচন উপলক্ষে ‘প্রজেকশন মিটিং’ অনুষ্ঠিত
মীর শুয়াইব ময়মনসিংহ প্রতিনিধি:- ময়মনসিংহ, ০৩ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আগামী ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ‘অফিসার পরিষদ নির্বাচন-২০২৬’ উপলক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীবৃন্দ ও সংস্থাপন শাখা ও প্রশাসন ভবন -৫তলায় কর্মরত কর্মকর্তাবৃন্দদেরকে নিয়ে টিএসসি মিনি কনফারেন্স হলে দুপুর ১২.০০টায় একটি ‘প্রজেকশন মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) বেলা ১২:০০ ঘটিকায় রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এস.এম খালিদের সঞ্চালনায় পরিচালিত উক্ত প্রজেকশন মিটিং- নির্বাচনে বিভিন্ন পদে অংশগ্রহণকারী সকল কর্মকর্তাবৃন্দ আগামী নির্বাচন নিয়ে এবং সন্মানিত কর্মকর্তাদের অধিকতর উন্নয়নের লক্ষ্যে কর্মকর্তাদের ন্যায় সঙ্গত দাবী দাওয়া,ভবিষ্যত পরিকল্পনা ইত্যাদি নিয়ে তাদের চিন্তাভাবনা এবং স্ব-স্ব নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন এবং উপস্থিত কর্মকর্তাদের নিকট ভোট প্রার্থনা করেন।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন বলেন, নির্বাচনে একজন বিজয়ী হবেন—এটাই স্বাভাবিক। তবে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে আমরা যেন একে অপরের প্রতি কোনো রাগ বা বিদ্বেষ পোষণ না করি। তিনি বলেন, অফিসার পরিষদকে আমরা কখনো ব্যক্তিস্বার্থে ব্যবহার করব না। দিন শেষে আমরা সবাই একই পরিবারের সদস্য এবং সবাই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা। তাই আমাদের সর্বদা অফিসারসুলভ আচরণ ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, যারা কোনো কারণে এই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে গেছেন, আমি আশা করব তারা আবার ফিরে আসবেন এবং ঐক্যবদ্ধভাবে অফিসার পরিষদকে আরও শক্তিশালী ও কার্যকর করতে ভূমিকা রাখবেন। উল্লেখ্য, বিভিন্ন পদে অংশগ্রহণকারী প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রার মহোদয়ের উদ্যোগে কর্মকর্তাদের অংশগ্রহণে উক্ত মিটিং-এ সংস্থাপন শাখা ও ৫তলায় কর্মরত প্রায় শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
