বন্যার আগাম সতর্কবার্তা, ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায়
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:- গাইবান্ধার সাঘাটা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিদপ্তরের আয়োজনে ১৩ই সেপ্টেম্বর উপজেলা মিলনায়তনে প্রভাতী প্রকল্প ডি ডি এম কম্পনেন্ট স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থার উন্নয়নে।
বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুকি ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি রতন কুমার দত্ত। অন্য অন্যদের মাঝে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়ক নিতাই চন্দ্র দে সরকার। জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, ও কমিউনিকেশন অফিসার ঋতু রায় প্রমুখ।
