মূল অংশে যান

টাঙ্গাইলে ডিসি লেক পর্যটন কেন্দ্র রুপান্তর করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইলের ডিসি লেক’কে নিয়ে অনেক পরিকল্পনা আছে এই লেকে মাছ চাষ করা হবে, যার সুফল পাবে জনগণ। এছাড়াও উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিমন্ত্রী আরো বলেন, নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা পালন করার চেষ্টা করবো। চরাঞ্চলে যমুনা তীরবর্তী এলাকায় একটি […]

বিদেশি শিক্ষার্থীদের সাথে ইউজিসি চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মীর শুয়াইব ময়মনসিংহ:- ৩০ জুলাই ২০২৬ দুপুর ১:০০টায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গেস্ট হাউজ সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ বিষয়ক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। সভায় সভাপতিত্ব করেন […]

যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রীকে হত্যা 

যৌতুকের দাবিতে বরগুনায় দুই সন্তানের জননী সানজিদা আক্তারকে (২৫) শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা। নিহত সানজিদা আক্তারের বাবার অভিযোগ, ৫০ হাজার টাকা না দেওয়ায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে স্বামী উজ্জ্বল তালুকদার এ অভিযোগ অস্বীকার করে আত্মহত্যার দাবি করেছেন। এ ঘটনায় পুলিশ অপমৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত […]

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ফিশারিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান মিয়া (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনার হাজীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান মিয়া বরুনা হাজীপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সকালে গ্রামের একটি ফিশারিতে মাছ ধরতে যান ইমরান। মাছ […]

মাদক-জুয়ামুক্ত ও আধুনিক পৌরসভা গড়ার অঙ্গীকার বকশীগঞ্জ পৌর বিএনপি নেতা শাকিলের

আল মোজাহিদ বাবু ,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:  জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম তালুকদার শাকিল। বৃহস্পতিবার (৩০ জুলাই)  বিকেলে বকশীগঞ্জ মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, বকশীগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে […]

যশোর উপ শহরে দুই মাদককারবারি আটক,  ভ্রাম্যমান আদালতে সাজা

যশোর প্রতিনিধি  যশোর উপশহর পুলিশ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আটক করে একই দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। আটকরা হলেন বিরামপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সুমন (২৩) এবং খয়েরতলা এলাকার বাহাদুর মণ্ডলের ছেলে আকরাম মণ্ডল। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপশহর পুলিশ ক্যাম্পের […]

মতলব উত্তর ছেংগারচর শাখার কৃষি ব্যাংকের ব্যবস্থাপক ছায়েদ হোসেনের বিদায় সংবর্ধনা

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর শাখার ব্যবস্থাপক মোঃ ছায়েদ হোসেনের কচুয়া শাখায় বদলি জনিত কারনে বিদায় সংবর্ধনা ও গ্রাহক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার ছেংগারচর বাজারের থানা রোড মরহুম আঃ জব্বর বিএসসি সুপার মার্কেট ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকের অফিসার,অন্যান্য কর্মকর্তা,কর্মচারী ও ব্যবসায়ীদের উদ্যোগে এ […]

যশোরে মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

যশোর অফিস  নানা আয়োজনে যশোরে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টিমুখের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। তিনি মাছরাঙা টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সুস্থ বিনোদনের প্রশংসা করে […]

যশোরে আসছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত

প্রেস বিজ্ঞপ্তি  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শুক্রবার (৩১ জুলাই) সরকারি সফরে যশোর আসছেন। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৭টায় ঢাকার ধানমন্ডির বাসভবন থেকে সড়কপথে যশোরের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ১১টায় যশোরে পৌঁছাবেন। সকাল ১১টা ১৫ মিনিটে সদর উপজেলার আরএইচডি-রাজগঞ্জ (মণিরামপুর) সড়কের […]

চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে শিক্ষামন্ত্রীর অভিবাদন

চট্টগ্রাম প্রতিনিধি প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্ট জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রথমেই তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে এক সাক্ষাতে মিলিত হন। এসময় প্রেস ক্লাব নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শিক্ষামন্ত্রী বলেন, আজকে আপনাদের […]