মূল অংশে যান

তিন মাস পর আজ খুলছে সুন্দরবন

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ (১ সেপ্টেম্বর) থেকে আবারও উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। ফলে আজ থেকেই জেলে ও পর্যটকরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। একই সঙ্গে সুন্দরবনের পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় সবাইকে নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে বন বিভাগ। মাছ ও বন্যপ্রাণীর বংশবৃদ্ধি, বিচরণ ও প্রজনন নির্বিঘ্ন রাখতে প্রতিবছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে […]

যশোর আইটি পার্কের হোটেল নিয়ে নিরপেক্ষ তদন্ত চায় খান প্রপার্টিজ

শহিদ জয়, যশোর   যশোর আইটি পার্কের হোটেল ও সংশ্লিষ্ট স্থাপনা নিয়ে সম্প্রতি ওঠা বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ ও তথ্য-প্রমাণভিত্তিক তদন্ত দাবি করেছে খান প্রপার্টিজ গ্রুপ। মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা মো. শামছুজ্জামান স্বজন এ দাবি জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, হোটেলকে ঘিরে অনৈতিক কর্মকাণ্ড, স্বল্প সময়ের জন্য কক্ষ ভাড়া, গোপনে ছবি […]

যশোরে মসজিদ উন্নয়নে পৌনে দুই কোটি টাকা বরাদ্দ

শহিদ জয়, যশোর  যশোরের ঐতিহ্যবাহী কারবালা জামে মসজিদের অবকাঠামোগত উন্নয়নের জন্য ১ কোটি ৭৮ লাখ ৬৪৬ টাকা প্রাক্কলন অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ‘সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2)’ শীর্ষক প্রকল্পের আওতায় এই অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে। এলজিইডি সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী এই মসজিদের উন্নয়নে ‘ইমপ্রুভমেন্ট অফ […]

কেন্দুয়ায় ট্রাক চাপায় নিহত ২

নেত্রকোণা প্রতিনিধি নেত্রকোণার কেন্দুয়ায় ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ এক নারী নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে শিশুসহ আরো তিনজন। সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৭টা থেকে ৮টার মধ্যে কেন্দুয়া-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়ক সড়কের রামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দলন গ্রামের অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া এবং একই […]

নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রাম থেকে এক কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবাসহ জামাই-শাশুড়িকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। সোমবার (৩১ আগস্ট) বিকেলে পাঁচুড়িয়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে মাদক কারবারি জামাই এবং শাশুড়িকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এরা হলেন-শাশুড়ি সীমা বেগম (৩৮) ও জামাই রাসেল শেখ […]

যশোর কোতোয়ালি থানার নতুন ওসির যোগদান

যশোর প্রতিনিধি যশোর কোতোয়ালি মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন কবির হোসেন। সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে থানাটির ওসি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মাসুম খান। তিনি চলতি বছরের মার্চে এ থানায় যোগ দিয়েছিলেন। দায়িত্ব গ্রহণের পর নতুন ওসি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ […]

বেনাপোল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাহাত হোসেন, স্টাফ রিপোর্টার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে বিশাল বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর আয়োজনে এ বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন। র‌্যালিটি […]

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন গ্রামীণ ঐতিহ্য 

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে সদর উপজেলার আকচা এলাকায় অবস্থিত জাদুঘরটিতে যান তিনি। এ সময় তাঁর স্ত্রীও সঙ্গে ছিলেন। জাদুঘরে পৌঁছালে রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রীকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক […]

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা জিয়া উদ্যানে গিয়ে সমাধিস্থলে […]

কসবা পৌর যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় পৌর যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।  সোমবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে কসবা পুরাতন বাজারের কড়ুইতলী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আইনাল হক (৪০) কসবা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তেতৈয়া এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। কসবা থানা পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে […]