মূল অংশে যান

আকস্মিক বন্যার তাণ্ডবে এবার যুক্তরাষ্ট্রে নিখোঁজ অনেকে

যুক্তরাষ্ট্রের বিখ্যাত ভ্রমণস্থান গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের দুর্গম অঞ্চলে আকস্মিক ঢল ও বন্যায় অন্তত ১৫ জন হাইকার নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) বিকেলে যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজের এক প্রতিবেদনে পার্ক কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়। ন্যাশনাল পার্ক সার্ভিস অ্যারিজোনার ব্রাইট এঞ্জেল ক্রিক সংলগ্ন পাহাড়ি এলাকায় অবস্থানরত বা ভ্রমণরত যেকোনো পর্যটকের তথ্য […]

হিমবাহগলা ঢলে বৈশ্বিক কান্না, বাংলাদেশের জন্য সতর্ক বার্তা 

হিমালয়ের বুক থেকে নেমে আসা একটি নদী হঠাৎ যেন মৃত্যুর দূত হয়ে উঠেছিল। গত ২৬ আগস্ট নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে যে ভয়াবহ আকস্মিক বন্যা ও ধস নেমে এসেছে, তা এখন আর কেবল নেপালের দুর্যোগের মধ্যে সীমাবদ্ধ নেই, পরিণত হয়েছে একটি আন্তর্জাতিক মানবিক ট্র্যাজেডিতে। প্রায় তিন ডজন দেশের পর্যটক, তীর্থযাত্রী, স্থানীয় বাসিন্দা, শ্রমিক ও নিরাপত্তাকর্মী—কেউ […]

মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ

মালয়েশিয়ায় যেতে না পারা ক্ষতিগ্রস্ত কর্মীদের মধ্যে ১০ হাজার কর্মীকে বিনা খরচে দেশটিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়াগামী ৩৩ হাজার কর্মীর মধ্যে ১৭ হাজার ৭৭ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্য থেকে ১০ হাজার কর্মীকে কোনো ধরনের অতিরিক্ত খরচ ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে। হাইকোর্টের সংশ্লিষ্ট […]

সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

মাগুরার মহম্মদপুরে সাপের কামড়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার নহাটা ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূর নবী (৫) খলিশাখালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আশপাশের ঝোপঝাড়ের মধ্যে থাকা বিষধর সাপ শিশুটিকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে প্রথমে স্থানীয় […]

হামলার জবাবে জর্ডানে দুই মার্কিন সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিলো ইরান

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর কড়া জবাব হিসেবে তীব্র পাল্টা আঘাতের দাবি করেছে তেহরান। দেশটি জানিয়েছে, জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন ড্রোন (ড্রোন) ব্যবহার করে বড় ধরনের সমন্বিত হামলা চালানো হয়েছে। হামলায় কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিতে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর […]

৫৯ বছর বয়সে বিএসএস পাস করলেন শ্রীপুরের বেলায়েত

​মো: শাহাদত হোসাইন, গাজীপুর প্রতিনিধি:-​বয়স যে শিক্ষার পথে কোনো বাধা হতে পারে না—তা আবারও প্রমাণ করলেন গাজীপুরের বেলায়েত শেখ। ৫৯ বছর বয়সে সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে সফলভাবে বিএসএস (অনার্স) ডিগ্রি অর্জন করে তিনি অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। ​রবিবার (৩০ আগস্ট) স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগের সমন্বয়ক ও সহকারী […]

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। রোববার (৩০ আগস্ট) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ প্রতিবেদন দাখিল করতে পারেননি। পরে ঢাকার […]

যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক

শহিদ জয়, যশোর  যশোরে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সিরাজুল ইসলাম রিপন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। রোববার (৩০ আগস্ট) দুপুরে যশোর নড়াইল রোডের যশোর সদর উপজেলার  ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অ্যাডভোকেট রোকনুজ্জামানের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাইফুল ইসলাম ও এসআই আব্দুল্লাহ […]

রাজবাড়ীতে পুলিশের সামনে নারীকে মারধরের ঘটনায় যা জানা গেল

রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ী শহরের বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধকে কেন্দ্র করে পুলিশের সামনে তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে কয়েকজন যুবককে পুলিশের উপস্থিতিতে জাকিয়া সুলতানাকে মারধর করতে দেখা যায়। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে রাজবাড়ী শহরের কাপড় বাজারে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা […]

বড়লেখায় ৫০০ টাকা মজুরি কার্যকরসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক মজুরি ৫০০ টাকা কার্যকরসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা শ্রমিকেরা। রোববার উপজেলার দক্ষিণগুল চা-বাগানের চা শ্রমিক, ছাত্র ও যুবকদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মসূচিতে অংশ নেন। পরে তারা কাজে ফিরে যান। শ্রমিকেরা […]