মূল অংশে যান

বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক এখুন আরও শক্তিশালী

বিশেষ প্রতিনিধি:- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের ফলে সৃষ্ট ইতিবাচক গতিকে কাজে লাগিয়ে মালয়েশিয়া ও বাংলাদেশ পল্লী উন্নয়ন, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি এবং বিনিয়োগের মতো ক্ষেত্রে সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণ অব্যাহত রেখেছে। রবিবার বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মহামান্য মোহাম্মদ শুহাদা ওথমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আব্দুল মঈন […]

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নিরাপত্তাকর্মীদের “ব্যান্ড বিষয়ক প্রশিক্ষণ” কোর্সের সমাপনী অনুষ্ঠিত

মীর শুয়াইব ময়মনসিংহ প্রতিনিধি:- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিরাপত্তা শাখার নিরাপত্তাকর্মীদের “ব্যান্ড বিষয়ক প্রশিক্ষণ” কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ ২৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও […]

ঢাকার সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

রাজধানী ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত ও ইলেকট্রিক রিকশা চলাচল নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকার। তবে অভ্যন্তরীণ সড়কে চলাচলের জন্য সর্বোচ্চ চার যাত্রীবাহী অটোরিকশাকে নিবন্ধন দেওয়া হবে। ছয় যাত্রী বহনকারী কোনো ই-রিকশা ঢাকার দুই সিটি করপোরেশনের নিবন্ধনের আওতায় আসবে না। রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও […]

দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী

বাংলাদেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ শহরের বেউথায় খাদ্য গুদামে আকস্মিক পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, এখানে কোন অসুবিধা নেই, ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ জনগণের কাছে যে চাল, গম যেগুলো আছে, সেগুলো আমরা ঠিকমত সরবরাহ করতে পারবো। দেশের […]

রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

‎সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি: ‎বাগেরহাটের রামপাল উপজেলার মোংলা ঘষিয়াখালী চ্যানেল এর পেড়িখালী ইউনিয়নের রোমজাইপুর থেকে উড়াবুনিয়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় নদীভাঙন রোধে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ‎ ‎রবিবার (৩০ আগস্ট) সকালে রোমজাইপুরবাসীর উদ্যোগে রোমজাইপুর পূর্বপাড়া ঘোষিয়া খালীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত […]

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে দেলাওয়ার হোসেনকে চুড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষনা জামায়াতের 

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে আবারও দেলাওয়ার হোসেনের ওপর আস্থা রেখেছে দলটি। রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে আনুষ্ঠানিকভাবে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম। দেলাওয়ার হোসেন […]

পিরোজপুরে ফেসবুকে ইসলামবিরোধী পোস্ট ও হুমকির অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুরের কাউখালীতে ফেসবুকে ইসলামবিরোধী বিভিন্ন পোস্ট প্রকাশ, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন মো. মনির হোসেন (৪৮) নামে এক ব্যক্তি। জানা গেছে, উপজেলার আসপর্দ্দি এলাকার বাসিন্দা মো. মনির হোসেনের অভিযোগ, একই এলাকার মো. ফয়সাল হোসেন (৩৩) বিভিন্ন সময় প্রকাশ্য ও পরোক্ষভাবে ইসলামবিরোধী মনোভাব প্রকাশ […]

শ্রীমঙ্গলে গরুর খামারে ঢুকে পড়া বিশালাকৃতির অজগর উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি খামারে ঢুকে পড়া বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ইছবপুর এলাকায় জসীম উদ্দিনের খামারে অজগর সাপটি ঢুকে পড়ে। সাপটি খামারের ভেতরে প্রবেশ করার পর গরুগুলো অস্বাভাবিকভাবে হুড়াহুড়ি […]

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য ও যুব অধিকার ফোরামের ত্রৈমাসিক সভা 

রুকন উদ্দিন, নেত্রকোণা “ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, পরিবার ও সমাজকে নিরাপদ রাখুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে নেত্রকোণার কেন্দুয়া স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে অফিস কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব অধিকার ফোরামের ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির কর্মকর্তা […]

প্রেসক্লাব যশোরের সদস্যপদ পেলেন ৩৬ সাংবাদিক

প্রেস বিজ্ঞপ্তি যশোরের ৩৬ সাংবাদিককে সদস্যপদ দিয়েছে প্রেসক্লাব যশোর। প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সভা শনিবার (২৯ আগস্ট) বিকেলে নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ক্লাব আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন। নানা ধরনের আপত্তি ওঠায় সভায় দীর্ঘ আলাপ আলোচনার পর গত ২৬ আগস্টের সভার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সদস্য পদের জন্য সুপারিশপ্রাপ্ত দুইজনের সদস্যপদ […]