মূল অংশে যান

কলারোয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ কলারোয়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার যুগিখালি ইউনিয়নের তালুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান তালুন্দিয়া গ্রামের ইঞ্জিনিয়ার শাহজাহান কবিরের একমাত্র সন্তান। চাকরির সুবাদে শিশুটির বাবা ঢাকায় অবস্থান করছেন। সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ও স্থানীয় সূত্রে […]

ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

চট্টগ্রাম প্রতিনিধি: ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ডিজিটাল সার্ভে সঠিকভাবে সম্পন্ন হলে দেশে একটি নির্ভুল ভূমি ব্যবস্থাপনা গড়ে উঠবে এবং প্রায় ৮০ শতাংশ সিভিল ও ফৌজদারী মামলা নিরসন হবে। শনিবার (২৯ […]

সরকারি জমিতে অবৈধভাবে পাকা ঘর নির্মাণের কাজ বন্ধ করল প্রশাসন

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে পাকা ঘর নির্মাণের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। ২৯ আগষ্ট (শনিবার) দুপুরে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-কে অবহিত করেন। অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে সরেজমিনে পরিদর্শনে […]

১৯ পদ শূন্য, প্রতিদিন গড়ে ৫৫০ রোগীর সেবা ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জনবল সংকটের মধ্যেও নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যার এ হাসপাতালে অনুমোদিত ৩৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ২০ জন। শূন্য রয়েছে ১৯টি পদ।   হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত (ছুটির দিন বাদ দিয়ে) সাত কার্যদিবসে বহির্বিভাগে ভর্তি ছাড়া চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৮৫০ […]

পীরগঞ্জে ‘পয়েন্ট ইংলিশ অলিম্পিয়াড অ্যান্ড কালচারাল ফিয়েস্টা-২০২৬’-এর শুভ উদ্বোধন

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নর্থ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস-২ এ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘পয়েন্ট ইংলিশ অলিম্পিয়াড অ্যান্ড কালচারাল ফিয়েস্টা-২০২৬ (সিজন-০২)’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ আগস্ট (শনিবার) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অলিম্পিয়াডের শুভ উদ্বোধন […]

যশোরে পুলিশ কনস্টেবলের মৃত্যু

যশোর প্রতিনিধি যশোরে অসুস্থ হয়ে জাহাঙ্গীর আলম (কনস্টেবল নং-১৩৪১) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পালবাড়িতে নিজ বাসায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি […]

শিকারপুর সীমান্ত থেকে ২০ কেজি গাঁজা জব্দ

যশোর প্রতিনিধি  যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ২৯ আগস্ট ভোর সাড়ে ৩টার দিকে শিকারপুর বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা গেছে, ৪৯ বিজিবির অধীনস্থ শিকারপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুর রশিদের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল সীমান্তের মেইন পিলার […]

যশোর মাকে গলা কেটে হত্যা: আদালতে জবানবন্দির সময় অসুস্থ সেই শিক্ষক ছেলে

যশোর প্রতিনিধি যশোরে মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় আটক স্কুলশিক্ষক ছেলে মামুনুর রশিদ ওরফে মামুন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে আদালতে জবানবন্দি দেওয়ার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন মামুন। পরে রাত আনুমানিক দশটার দিকে পুলিশ পাহারায় তাকে যশোর ২৫০ শয্যা […]

বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ঘুষির আঘাতে আবু তাহের মিয়া (৬১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের মিয়া ওই এলাকার মৃত রোসমত আলী ও মৃত চানমুন নেছার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার […]

এনসিপি’র দুই গ্ৰুপের সংঘর্ষ, গ্রেপ্তার-৫

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের […]