মূল অংশে যান

বেনাপোলে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন জনতার এমপি নুরুজ্জামান লিটন

আলমগরি হোসেন ,বেনাপোল ।। বেনাপোলের কাগজপুকুরে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬। শুক্রবার বিকেল ৫টায় কাগজপুকুর প্রাইমারি স্কুল মাঠে জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন যশোর-৮৫/১ আসনে বিএনপির জনতার এমপি ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশন ও রাহাত ট্রেডার্স। টানটান উত্তেজনার […]

মৌলভীবাজারে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় আহত অবস্থায় বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন […]

প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল, ভালোবাসা থেকে সরে ভালো পথে ফেরার ঘোষণা 

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: প্রেম-ভালোবাসায় ব্যর্থ হয়ে ব্যতিক্রমীভাবে দুধ দিয়ে গোসল করে সেই সম্পর্ক থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার এক যুবক।   শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বিলের ঘাট এলাকায় দুধ দিয়ে গোসল করেন শালুকডুবি গ্রামের তারিকুল ইসলাম (২৫)। তিনি ওই গ্রামের ছেরদুল হোসেনের ছেলে।   স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার […]

যশোরে মাকে গলা কেটে হত্যা, ঘাতক শিক্ষক ছেলে গ্রেপ্তার

শহিদ জয়,যশোর যশোর সদর উপজেলার বাজে দুর্গাপুর এলাকায় পারিবারিক কলহের জেরে মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগে স্কুলশিক্ষক ছেলে মামুনুর রশিদকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের প্রায় ১৭ ঘণ্টার মধ্যে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে সদর উপজেলার তেঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মামুনুর রশিদ ঝিকরগাছা উপজেলার […]

নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের পদ্মা নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তারা নদীতে গোসল করতে নেমেছিল বলে জানা গেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিশুদের নাম-পরিচয় জানা যায়নি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নৌ পুলিশ […]

বাংলাদেশে ঢুকে বিজিবি সদস্যদেরকে গুলি, ভারতীয় নাগরিক আটক

মৌলভীবাজার প্রতিনিধি   মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের। এ সময় বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবাসহ বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন তারা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় ঘটেছে এ ঘটনা। বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) […]

পুলিশের ধাওয়া খেয়ে গাঁজাবাহী মাইক্রোবাস পুকুরে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে গাঁজাবাহী একটি মাইক্রোবাস পুকুরে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে মাইক্রোবাসটি থেকে ৯ বস্তা গাঁজা উদ্ধার করে পুলিশ।  শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ মাইক্রোবাস ও উদ্ধার করা গাঁজা থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, শুক্রবার সকালে […]

কালুখালীর পাতুরিয়ায় আরএসইউএফ’র বৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান 

রাজবাড়ী প্রতিনিধি শিক্ষার আলো ছড়িয়ে মেধাবীদের উৎসাহিত করার লক্ষ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন (আরএসইউএফ) এর উদ্যোগে ছাত্রবৃত্তি, কৃতি ছাত্র-ছাত্রী সম্বর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগষ্ট) সকাল ১০টায় পাতুরিয়া গ্রামে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: […]

তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ

চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের হাটহাজারীর নন্দীরহাটে তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী সন্ত্রাসী জুয়েল আওয়ামী লীগের সময়ে এমপি মন্ত্রীদের নাম ভাঙ্গিয়ে এলাকায় মাদকের আধিপত্য বিস্তার করেন। দেশের পট পরিবর্তন হলেও মাদক ব্যবসায়ী জুয়েল কিছুদিন পুলিশের ভয়ে আত্মগোপনে চলে গেলেও গত কয়েক মাস ধরে এলাকায় মাদক ইয়াবার ব্যবসা শুরু করলে পুলিশ রহস্যজনক ভূমিকায়। যার কারণে মাদক ব্যবসায়ী জুয়েল ধরা […]

শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ

চট্টগ্রাম প্রতিনিধি শুধু বই পড়ে জ্ঞান অর্জন কিংবা বড় ডিগ্রি পেলেই প্রকৃত মানুষ হওয়া যায় না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, শিক্ষার সঙ্গে মানবিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধের সমন্বয় ঘটাতে হবে। বড়দের সম্মান, ছোটদের স্নেহ এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা না থাকলে সেই শিক্ষা সমাজ বা রাষ্ট্রের […]