মূল অংশে যান

তিস্তা সেচখালে গোসল করতে নেমে ডিমলায় দুই শিশুর মৃত্যু

ডিমলা(নীলফামারী) প্রতিনিধি:- নীলফামারীর ডিমলায সেচ খালে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (১৭ আগস্ট)সকাল প্রায় ১০ টার সময় উপজেলার নাউতারা ইউনিয়নের দক্ষিণ কাকরা গ্রামের সেচখালে (ক্যানেলে) এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।নিহত দুই শিশু হলেন-নাউতারা ইউনিয়নের দক্ষিণ কাকরা গ্রামের আবুল হোসেনের মেয়ে পাখি আক্তার(১১) ও একই ইউনিয়নের নিজ পাড়া(সোনামনির ডাঙ্গা)গ্রামের সেলিমের মেয়ে মিনহা আক্তার(৪)।তারা সম্পর্কে খালা […]

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অনুমোদন

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:  ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইইউএসটি) প্রতিষ্ঠার অনুমোদন পেয়েছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। সংগঠনটির উদ্যোগে প্রতিষ্ঠিতব্য এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের মধ্য দিয়ে উত্তরাঞ্চলে উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইএসডিও এ তথ্য […]

দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মুক্তার হাসানের মায়ের ইন্তেকাল

টাঙ্গাইল প্রতিনিধি:- দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি মুক্তার হাসানের মা ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তিনি টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের খারজানা ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে মা রেজিয়া বেগমের বয়স ছিলো ৬০ বছর। রোববার দিবাগত রাত (১৬ আগস্ট) দিবাগত রাত ১২: ৩০ মিনিটের সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে […]

যশোরে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, জামায়াত কর্মী আটক

যশোর অফিস  যশোর সদর উপজেলার সাতমাইল বারীনগর বাজারে ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কটূক্তির অভিযোগে দীন ইসলাম (৩৫) নামে এক জামায়াত সমর্থককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশ হেফাজতে নেয়। রোববার বিকেলে এ ঘটনা ঘটে। আটক দীন […]

যশোর কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

যশোর অফিস  যশোর জেলা কারাগারে বুকে ব্যথাজনিত কারণে অসুস্থ হয়ে হাবিল উদ্দিন বিশ্বাস (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মৃত হাবিল উদ্দিন বিশ্বাস (কয়েদি নং-৮১০৪/এ) মৃত মইনউদ্দিনের […]

গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসনের সাথে সংরক্ষিত সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানার মতবিনিময়

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:- রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সংরক্ষিত মহিলা আসন-৮-এর সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা। উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার সাকিলা ফারজানা। তিনি বলেন, “জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সরকারি কর্মকর্তাদের দায়িত্ব। গঙ্গাচড়ার উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা […]

যশোর এম এম কলেজে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোর অফিস  যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান সিজানকে যশোর শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মতিনের মারধরের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মিছিলে শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভে যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, এম […]

গঙ্গাচড়ায় প্রশ্ন তৈরির নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

সুমন মিয়া,গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:- রংপুরের গঙ্গাচড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষার প্রশ্নপত্র তৈরির নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিরুদ্ধে। সরকারি নির্দেশনা তোয়াক্কা না করে একটি চক্র এই অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সোমবার থেকে উপজেলায় ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু হয়েছে। জানা গেছে, ১ম ও ২য় শ্রেণিতে […]

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

যশোর অফিস:  যশোর শিক্ষা বোর্ডের সচিবের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে লাঞ্ছিত করার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি এম এম কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা অভিযুক্ত সচিবের অপসারণ, ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি […]

কাজের মাধ্যমেই জান্নাতের টিকিট নিশ্চিত করতে হবে: শিবির সভাপতি

যশোর অফিস বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, জামায়াত-শিবিরের কর্মী বা সদস্য হলেই জান্নাত নিশ্চিত নয়; সৎ কাজের মাধ্যমে জান্নাতের টিকিট নিশ্চিত করতে হবে। যশোর শহর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাদ্দাম বলেন, দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও লুটপাটের কারণে দেশ পিছিয়ে পড়েছে। সাধারণ […]