মূল অংশে যান

“প্রবাসী পল্লী” নিয়ে সিডিএ চেয়ারম্যান’র সাথে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের মতবিনিময় 

চট্টগ্রাম প্রতিনিধি: প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের জন্য নিরাপদ আবাসনের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান’র ও চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড কোম্পানির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৬ আগষ্ট রবিবার সকাল ১১ টায়, সিডিএ কনফারেন্স রুমে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিডিএ’র সিনিয়র কর্মকর্তা […]

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কেন্দুয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

নেত্রকোণা প্রতিনিধি “রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন  আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল […]

রাজনগরে শিশুকে ধর্ষণের অভিযোগ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আনিছ মিয়াকে (৬০) গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযুক্ত আনিছ মিয়া রাজনগর উপজেলার ৩ নম্বর মুন্সিবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিশুটির নাম তামিম আহমদ (১৩)। সে একই গ্রামের বাসিন্দা […]

পিকআপ উল্টে ৪ জনের মৃত্যু

রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২জন। রোববার (১৬ আগস্ট) সকালে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাঙ্গামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ (চট্টগ্রাম মেট্রো ন-১১-২৫৯৯) কুতুকছড়ি বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের […]

জয়পুরহাটে চোর সন্দেহে পিটিয়ে হত্যা: পাম্পের ম্যানেজারসহ আটক ৪

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে মো. বাদশা (১৮) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজারসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাজেদুল ইসলাম (১৮) নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন।   নিহত বাদশা ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের নলপুকুর গুচ্ছগ্রামের মো. জামালের ছেলে। আহত মাজেদুলও একই গ্রামের ইব্রাহিমের ছেলে।   এ […]

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেন্দুয়ায় আলোচনা ও দোয়া মাহফিল

রুকন উদ্দিন: নেত্রকোণা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা-পৌর বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের উদ্যোগে শনিবার (১৫ আগস্ট) রাতে পৌর শহরের দলীয় কার্যালয়ে কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন […]

পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ জান্নাত ও কবিতা, সব পদক বাতিল

লিঙ্গ নির্ধারণী পরীক্ষায় শরীরে পুরুষ হরমোনের উপস্থিতি বেশি পাওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট জান্নাত বেগম এবং নৌবাহিনীর কবিতা রায়কে নারী অ্যাথলেট হিসেবে প্রতিযোগিতা থেকে আজীবন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। সেই সঙ্গে তাদের রেকর্ডসহ সব পদক বাতিল করা হয়েছে। গত বছরের ১০ সেপ্টেম্বর ৫ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড গঠন করে সেনাবাহিনীর জান্নাত বেগম এবং নৌবাহিনীর […]

যশোর ইনস্টিটিউটে তারেক রহমানের ৫০ লাখ টাকার অনুদান বাস্তবায়নের আশ্বাস

যশোর অফিস  যশোর ইনস্টিটিউটের উন্নয়নে প্রায় ১৭ বছর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৫০ লাখ টাকা অনুদান দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (১৫ আগস্ট) যশোর ইনস্টিটিউট চত্বরে ভ্রাম্যমাণ বইমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকারের সময় […]

যশোরে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার চেক বিতরণ

যশোর অফিস  অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ iBAS++-এর মাধ্যমে প্রদানের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। যশোর প্রান্তে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের হাতে কল্যাণ সুবিধার চেক তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ […]

যশোরে চিহ্নিত মাদককারবারি জলিল ৩ সহযোগীসহ আটক, ইয়াবা উদ্ধার

যশোর অফিস  যশোর শহরের উপশহর পুলিশ ক্যাম্পের ধারাবাহিক সফল অভিযানের অংশ হিসেবে এবার নওয়াপাড়া ইউনিয়নের বোলপুর গ্রাম থেকে চিহ্নিত মাদক কারবারি জলিলসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। শুক্রবার রাত ১১টার পর বোলপুর এলাকার একটি বাড়ির উঠান ঘেরাও করে […]