মূল অংশে যান

রাজস্থলীতে দ্বিতীয় দফায় জেলা পরিষদের ত্রাণ বিতরণ: ৬ শতাধিক পরিবারে মিলল খাদ্য সহায়তা

মিন্টু কান্তি নাথ, রাজস্থলীপ্রতিনিধিঃ সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দ্বিতীয় দফায় দাঁড়িয়েছে রাঙামাটি জেলা পরিষদ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে জেলা পরিষদের উদ্যোগে মাথাপিছু  ১৭ কেজি করে ৬ শত জনকে শনিবার (১৫ আগষ্ট) রাজস্থলী উপজেলায় তিনটি ইউনিয়ন অতি ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

হামের উপসর্গ নিয়ে দেশে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ ধরা পড়েছে ৭৯৮ জনের শরীরে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে […]

ক্ষেতলালে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি প্রদান

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় শিশু নিকেতন ও ক্ষেতলাল সদর জুনিয়র হাইস্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।   বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি জয়পুরহাট জেলা শাখার সভাপতি আজিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ […]

পুরনো ভবনের সংস্কার কাজ করতে গিয়ে ১২৭ কোটি টাকার গুপ্তধনের সন্ধান

বেলজিয়ামের পূর্ব ফ্ল্যান্ডার্স অঞ্চলে একটি পুরনো ভবনের সংস্কার কাজের অংশ হিসেবে নর্দমার নালা খুঁড়তে গিয়ে প্রায় ৯০ লাখ ইউরো (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৭ কোটি ৬৬ লাখ টাকা) মূল্যের এক বিশাল গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে। গ্রীষ্মকালীন ছুটিতে খণ্ডকালীন নির্মাণশ্রমিকের কাজ করতে আসা কোবে নামের এক ১৮ বছর বয়সী শিক্ষার্থী এই মহামূল্যবান সোনা আবিষ্কার করেন। মঙ্গলবার […]

শিক্ষকদের অবসর ভাতার জন্য ঘুরতে আর হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যতদিন আপনাদের নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। আগামী দিনগুলোতে কোনো মধ্যস্বত্বভোগীর যন্ত্রণা ছাড়াই যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কর্মসূচির […]

ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্য ভুজেন চন্দ্র রায়সহ ১০ জনের বিরুদ্ধে মামলা

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ভুজেন চন্দ্র রায়সহ ১০ জনের বিরুদ্ধে হামলা, মারধর, ভাঙচুর, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পরেশ চন্দ্র রায়। লিখিত অভিযোগে পরেশ চন্দ্র রায় দাবি করেন, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক ও […]

রাণীশংকৈলে আশ্রয়ন প্রকল্পের ঘরে মাদক সেবনরত অবস্থায় আটক তিন, তিন জনকেই কারাদণ্ড 

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আশ্রয়ন প্রকল্পের ঘরে মাদক সেবনরত অবস্থায় তিন জনকে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশেকে খবর দিলে তিন জনকেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়। ১৪ আগষ্ট (শুক্রবার) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টায় উপজেলার নেকমরদ ইউনিয়নের ভাবকীপুকুর আশ্রয়ণ প্রকল্প, (বিলপাড়) এলাকায় স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের […]

১৫ আগস্ট আফগান সরকারের ক্ষমতাগ্রহণের ৫ বছর

এ নিয়ে সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি দাবি করেছেন, আফগানিস্তানের জনগণ বর্তমান সরকারকে নিয়ে সন্তুষ্ট এবং বর্তমান ইসলামিক সরকারের দেশব্যাপী সমর্থন রয়েছে। এছাড়া বর্তমান সরকারকে ‘অন্তর্ভুক্তিমূলক’ হিসেবে অভিহিত করে মুক্তাকি বলেছেন, যেহেতু পুরো দেশজুড়ে তাদের সমর্থন রয়েছে তাই বিরোধীদের সঙ্গে সংলাপের কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, “গত পাঁচ […]

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে আটক যুবলীগ কর্মী

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিতে গিয়ে অর্ণব দাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ইমদাদুল ইসলাম বলেন, আটক ব্যক্তির নাম অর্ণব দাস। তার বাড়ি টাঙ্গাইলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে আমরা প্রাথমিকভাবে […]

খালেদা জিয়ার জন্মদিন আজ

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। সাবেক এ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার (১৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালনে […]