মূল অংশে যান

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের মিন্টো রোডের বাসভবনে ১১ দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষে তার নাম ঘোষণা করা হয়। বৈঠক শেষে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন […]

ফুলবাড়ীতে বিজিবির চোরাচালান প্রতিরোধ অভিযানে বিদেশী মদ জব্দ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:- রবিবার ( ০৯ আগস্ট) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর বিওপি, তপসী স্থায়ী পোষ্ট এবং বনতারা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ১৯৮৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৭ বোতল বিদেশী মদ আটক করে । আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- […]

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে চুক্তির একদিন পরই সৌদিতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক:- পাকিস্তান-তুরস্ককে কঠিন শিক্ষা দেওয়ার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের , সৌদি আরবের তেল উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান আরামকোর একটি অবকাঠামোতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদিতে বিদ্রোহীরা এমন সময় হামলা চালাল, যখন মাত্র একদিন আগে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা চুক্তি’ নামে একটি সামরিক জোট গঠন করেছে সৌদি। এই চুক্তিতে বলা আছে, তিন দেশের কারও […]

জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

এক থেকে দুই দিনের জ্বর হলেই নিকটস্থ হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। একই সাঙ্গে পরীক্ষায় ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হলে ঘরে বসে না থেকে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলে জানা যায়, রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তের উল্লেখযোগ্য অংশই শিশু। এ বছর বিশেষ করে স্কুলগামী […]

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন

ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।  রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। দীর্ঘদিন […]

আওয়ামী লীগের পক্ষে গোপন তৎপরতায় ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: ঢাবি ভিসি

পতিত সরকারপ্রধান ও ফাঁসির আসামি শেখ হাসিনাকে দেশে ফেরানোর লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গোপন তৎপরতা চালানো ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘ফ্যাসিস্ট সরকার […]

গোপন বৈঠকে থেকে আটক আওয়ামী লীগের ৬ নেতা

রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোরের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন—চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ, সাবেক ছাত্রলীগ নেতা নান্নু […]

পালাতে গিয়ে পাঁচতলার কার্নিশে আটকা মাদ্রাসাছাত্রী, উদ্ধারে ফায়ার সার্ভিস

ফেনী শহরের একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করে ছয়তলা ভবনের পাঁচতলার সরু কার্নিশে আটকা পড়া ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৮ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ছাত্রী ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। পুলিশ, ফায়ার সার্ভিস ও মাদ্রাসা সূত্রে জানা যায়, […]

বেনাপোল দিয়ে পাঁচ চালানে ৮০মেট্রিক টন কাঁচামরিচ আমদানি, খুচরা বাজারে স্বস্তি

স্টাফ রিপোর্টার বেনাপোল স্থলবন্দর দিয়ে ব্যাপক হারে কাঁচামরিচ আমদানি হওয়ায় প্রভাব পড়েছে বেনাপোলের খুচরা বাজারে। আজ রবিবার বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি কাচাঁমরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। যা গতকাল বাজারে প্রতিকেজি ১৮০ টাকা দরে বিক্রি হয়েছে। এতে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। বন্দর সূত্র জানা গেছে, বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে গত ৫ চালানে […]

যশোরে একই খাটে মা-ছেলের লাশ শিশুর হাত-পা বাঁধা, মায়ের গলায় ওড়না

যশোর প্রতিনিধি  যশোরের বাঘারপাড়ায় বসতঘরের একই খাট থেকে মা ও তাঁর ৬ বছরের শিশুসন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর হাত-পা বাঁধা এবং মায়ের গলায় ওড়না প্যাঁচানো ছিল। ঘটনাটি ঘিরে চরম রহস্যের সৃষ্টি হওয়ায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শনিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার খলশী গ্রামের দক্ষিণপাড়ায় […]