মূল অংশে যান

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে র‍্যাবের টিএফআই সেলে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ ওই সময়ের র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার নির্দেশনায় বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল বলে তদন্তে ওঠে এসেছে। শনিবার (৮ আগস্ট) এ […]

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর কাল, প্রস্তুত সাত ভেন্যু

চট্টগ্রাম প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রবিবার চট্টগ্রাম সফর করবেন। তাঁর সফর ঘিরে বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীসহ সাতটি ভেন্যুর প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার ফটিকছড়ি ও হাটহাজারীর কয়েকটি ভেন্যু পরিদর্শন করে শেষ মুহূর্তের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা তদারক করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বন্যায় […]

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীসহ নিহত ৩

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীহাট এলাকায় মোটরসাইকেল আরোহী ও পথচারির মধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। ৮ আগষ্ট (শনিবার) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে অর্ণব ইসলাম […]

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে এক কাপড়ে ঘরছাড়া করার অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি: লিগ্যাল এইডে দুই দফা অনুপস্থিত স্বামী, সমঝোতা ব্যর্থ হয়ে আদালতে মামলা; সাবেক স্ত্রীর কাবিননামা না দিয়েই দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসার অভিযোগ করেছেন ভুক্তভোগী রোকসানা। পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে মারধর, মানসিক নির্যাতন এবং একপর্যায়ে এক কাপড়ে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে অনলাইন জুয়ায় আসক্ত নুর আহমেদ (৪২) নামে এক […]

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীহাট এলাকায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী আবুল হোসেন (৬০) রহিমানপুর ইউনিয়নের মৃত দেবারু মোহাম্মদের ছেলে ও নিহত মোটরসাইকেল আরোহী বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি এলাকার দেলাওয়ার হোসাইনের […]

পীরগঞ্জে সরকারি জমি দখল করে অবৈধ ভাবে পাকা ঘর নির্মাণের অভিযোগ 

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পৌরশহরের উপজেলা পরিষদের সন্নিকটে সরকারি জমি অবৈধ ভাবে দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে কামাল সরকার নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।এ ঘটনায় সরকারি কবরস্থানের জমি রক্ষা করতে স্হাথানীয়রা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন। গত দুই দিন ধরে অবৈধভাবে ঘর নির্মাণের তথ্য উঠে আসে। বিভিন্ন মাধ্যমে অভিযোগ সুত্রে জানা […]

ক্ষেতলালে বড় ভাইয়ের ভোগদখলের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং এ নিয়ে পারিবারিক বৈঠকে হামলার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। উপজেলার মামুদপুর ইউনিয়নের সমন্তাহার গ্রামে এ ঘটনায় বড় ভাই বাবলু প্রামাণিকের ছেলে মো. শাহিন প্রামাণিক বাদী হয়ে ক্ষেতলাল থানায় লিখিত অভিযোগ করেছেন।   অভিযোগ সূত্রে জানা যায়, সমন্তাহার গ্রামের বাবলু প্রামাণিক […]

যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য আটক

যশোর প্রতিনিধি  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন শহরের শংকরপুর এলাকার রাজা এবং তাঁর দুই সহযোগী বৃষ্টি ও জারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নড়াইলের কালিয়া উপজেলার এক যুবক ফেসবুকে ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন […]

সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগান ও মোকাম ডিভিশনের দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়ন, ন্যায্য শ্রম অধিকার নিশ্চিতকরণ এবং শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপমুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন চা শ্রমিকরা। শনিবার (৮আগস্ট) সকালে নিউ সমনবাগ চা বাগানে প্রধান অফিস প্রাঙ্গণে বাংলাদেশ চা […]

গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

 রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম হীরা (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম হীরা বাহাদুরপুর এলাকার জাবেদ আলীর ছেলে। তিনি তোরাই মোড়-কাজীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, […]