মূল অংশে যান

রাজনগরে ৮ টি ডাকাতি মামলার পলাতক সফায়েত গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ৮টি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত ও একটি সাজাপ্রাপ্ত মামলার আসামি সফায়েত খান সানি (২৮) গ্রেপ্তার হয়েছেন। গ্রেফতারকৃত সফায়েত খান সানি রাজনগর উপজেলার সালন গ্রামের মৃত উসমান খানের ছেলে। গত মঙ্গলবার (৪ঠা আগস্ট) সকালে রাজনগর থানার এসআই তাপস বণিক, এএসআই নৃপেশ চন্দ্র দেব ও সঙ্গীয় ফোর্স চট্টগ্রামের আকবর শাহ […]

চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক যুবক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে সালমান মিয়া (১১) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে।বুধবার (৫ই আগস্ট) ভোরে উপজেলার ভাড়াউড়া চা বাগানের শ্মশানঘাট-সংলগ্ন রেলপথ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহত সালমান গাজীপুরের টঙ্গী এলাকার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রের বরাতে জানায়, সিলেটগামী উদয়ন এক্সপ্রেসে যাত্রার সময় কোনো এক পর্যায়ে সে […]

জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম প্রতিনিধি জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, যারা অসহায় অবস্থায় এখনো হাসপাতালে আছে, বেডে কাতরাচ্ছে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আর যারা শহীদ হয়েছে, তাদের পরিবারের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং জুলাই আহতদের পাশে আমাদের দাঁড়াতে হবে। যদি আমরা স্ব-স্ব ক্ষেত্রে তাদেরকে সাহায্য করতে […]

যশোরের শার্শা বিএনপির শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ,আব্দুল্লাহ কবর জিয়ারত

‎আজ ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, শহীদ আব্দুল্লাহ কবর জিয়ারত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎বুধবার সকাল সাড়ে ১০টায় প্রথমে শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত,শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা ও পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫ […]

নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব যার যার অবস্থান থেকে কাঁধে নিতে হবে-প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই বাংলাদেশ বিএনপির একার না, সবার। তাই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব যার যার অবস্থান থেকে কাঁধে তুলে নিতে হবে। তিনি বলেন, ‘আজকে গণতন্ত্রের কথা বলবো, ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলবো। কিন্তু ফ্যাসিস্টরা গুরুজনদের অসম্মান করা, রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে কটুকথা বলা, তুচ্ছতাচ্ছিল্য কিংবা ভর্ৎসনা করার যে অপসংস্কৃতি রেখে […]

বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি  ‘ জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এ স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান  দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ আলোচনা সভা ও  পুরষ্কার বিতরণ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) […]

প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর, প্রস্তুতি ও পুনর্বাসন ঘরের নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক

চট্টগ্রাম প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বাঁশখালী সফর এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নির্মাণাধীন পুনর্বাসন ঘরের কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ৫ আগষ্ট বুধবার, তিনি বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন অনুষ্ঠানস্থল ও নির্মাণাধীন ঘরগুলো ঘুরে দেখেন। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের বাঁশখালী সফরের কথা রয়েছে। সফরকালে তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত […]

শহিদ পরিবারের আর্তনাদ শুনলে নিজেকে স্থির রাখতে পারি না: চউক চেয়ারম্যান

চট্টগ্রাম প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভায় অংশগ্রহণ এবং বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকালে চউক চেয়ারম্যানের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা জুলাই স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন […]

তালায় সুভাষিণী হাজী মেহেরুল্লাহ ফাযিল মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মুকুল হোসেন,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:- সাতক্ষীরা জেলার তালা উপজেলার সুভাষিণী হাজী মেহেরুল্লাহ ফাযিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া মাহফিল, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাগুলো প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার […]

বিশ্বাসঘাতক ও মুনাফিকদের  অতীতে উপযুক্ত জবাব দিয়েছে জনগণ: মোয়াজ্জেম হোসাইন হেলাল

দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেছেন, বিশ্বাসঘাতক ও মুনাফিকদের অতীতে জনগণ উপযুক্ত জবাব দিয়েছে। তিনি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান এবং বলেন, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে জনগণের রায়ই চূড়ান্ত শক্তি। বুধবার (৫ আগস্ট) বিকেলে জুলাই […]