মূল অংশে যান

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ৭৬ হাজার ৬৫০ টাকাসহ মো নূর ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) রাতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়নের ১ নং […]

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার এনসিপি’র সাবেক নেতা

রেজাউল করিম মানিক, সোনাতলা:- প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযোগ ওঠার পর দলীয় পদ হারানো তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় দায়ের হওয়া মামলার তদন্তের অংশ হিসেবে তাকে ঢাকা থেকে […]

জুলাই গণ-অভ্যুত্থান উদযাপনে ক্ষেতলাল এস.এ. কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: “জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি ছাইদ আলতাফুন্নেছা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।   মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কলেজের আজির উদ্দিন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ১১ কর্মদিবসে অভিযোগপত্র দাখিল

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত শেষ করে মাত্র ১১ কর্মদিবসের মধ্যে একমাত্র অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবি (৩৫)-এর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু নড়াইলের আমলি […]

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাংসহ সকল প্রকার অপরাধ দমনে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ০৪ আগস্ট ২০২৬ ইং চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুরে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ […]

এমপি নাসের রহমানকে নিয়ে এআই ব্যবহার করে অশ্লীল ভিডিও করার অভিযোগে গ্রেপ্তার-১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত ও অশ্লীল ভিডিও তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে শ্রীমঙ্গল উপজেলা থেকে তানভীর আহমেদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। […]

কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৬ বোতল ফেনসিডিলসহ আটক ১

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ কলারোয়ায় র‍্যাব-৬-এর অভিযানে ৮৬ বোতল ফেনসিডিলসহ সালাউদ্দিন নামে এক ব্যক্তি আটক হয়েছে । আটক ব্যক্তি উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের মৃত মন্তাজের ছেলে। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুরে কলারোয়া পৌর এলাকার বেত্রবতী নদীর ওপারে কলারোয়া টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন […]

নিষিদ্ধ সংগঠনের নেতার নামে ইস্যুকৃত লাইসেন্সে সরকারি দলের নেতার ব্যবসা

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়নের সাহিতপুর বাজারে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ এক নেতার বিএডিসির সার ও বীজের লাইসেন্স ব্যবহার করে ব্যবসা পরিচালনা করার অভিযোগ উঠেছে। জানা যায়, সাহিতপুর বাজারের একটি বিএডিসি সার ও বীজ ডিলার লাইসেন্স (যার নং-৭২৪৭৯৪-০২) রফিকুল ইসলামের নামে রয়েছে। স্থানীয়রা দাবি করেন ওই লাইসেন্সের প্রকৃত মালিক রফিকুল ইসলাম সান্দিকোণা ইউনিয়ন […]

‘আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে, বিশ্বজয়ের স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে হবে’: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীর গর্বিত বাংলাদেশ। নিজেদের মেধা, শৃঙ্খলা ও দেশপ্রেমকে কাজে লাগিয়ে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে বাংলাদেশও একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। মঙ্গলবার বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ […]

মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় মহান সংসদে উত্থাপিত চা শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি কার্যকর এবং শ্রম অধিদপ্তরের অবৈধ হস্তক্ষেপ ছাড়া চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চা শ্রমিকরা। মঙ্গলবার(৪ঠা জুলাই) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগানের প্রধান ফটকের সামনে সাধারণ চা শ্রমিক ও ছাত্র যুবকদের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ […]