মূল অংশে যান

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজনের সূচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া আররো উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব […]

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ

চলতি আগস্টে বঙ্গোপসাগর এলাকায় একটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এ মাসে অন্তত ৫ থেকে ৬ দিন বজ্রঝড়ের পাশাপাশি এক থেকে দুটি মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।  সম্প্রতি আগস্ট মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি আগস্টে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে […]

গণমাধ্যমে সুস্থ ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, কার্যকর নীতিমালার মাধ্যমে একটি সুস্থ ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, এমন পরিবেশ গড়ে তুলতে পারলে গণমাধ্যমে বিনিয়োগ বাড়বে, সাংবাদিকদের জন্য উন্নত বেতন-কাঠামো, কর্মপরিবেশ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের […]

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে। এ সফর ঘিরে দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার সভাপতিত্বেই সাধারণ পরিষদের […]

বাসায় আগুন: আইসিইউতে পাকিস্তান হাইকমিশনার

রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান অসুস্থ হয়ে পড়েন। তাদের চিকিৎসার জন্য গুলশানে অবস্থিত কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আজ […]

কাজী জেসিন বিটিভির নতুন মহাপরিচালক

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে কাজী জেসিনকে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুযায়ী কাজী জেসিনকে অন্য কোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে […]

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

সাবেক মন্ত্রী ও বাংলাদেশ নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎ বার্ষিকী আজ বৃহস্পতিবার (৬ আগস্ট)। ৪২ বছর আগে এই দিনটিতে তিনি জনমানবের কল্যাণে তার জীবন উৎসর্গ করেন। কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালীন সময়ে তার অবদান অপরিসীম। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগে গড়া তার অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা […]

তিন বিভাগে বন্যার শঙ্কা

উজানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে নীলফামারীর তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে গতকাল বুধবার সকালে পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বিকেলের পর থেকে দ্রুত কমতে শুরু করেছে। তবে পানি নামার সঙ্গে সঙ্গে তিস্তার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তীব্র নদীভাঙন। একই সময়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবারের […]

জুলাই স্মৃতি জাদুঘর আজ থেকে উন্মুক্ত, যেভাবে টিকিট কাটবেন

সবার জন্য ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের’ দুয়ার খুলছে আজ। অনলাইনে টিকিট কেটে তিনটি স্লটের যেকোন একটি স্লটে জাদুঘর পরিদর্শন করতে পারবেন দর্শনার্থীরা। অনলাইনের পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। এর আগে বুধবার সকাল ৯টায় জাদুঘরের ফলক উন্মোচন করে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন […]

সাবেক উপদেষ্টা এ আর খান আর নেই

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. আব্দুর রহমান খান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ১০০ বছর হয়েছিল। ডা. আব্দুর রহমান খান ১৯৯৬ সালে গঠিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা […]