মূল অংশে যান

অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খলা থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর […]

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইরানের রাষ্ট্রদূতের

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টম্বর) বঙ্গভবনে এই সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশের সঙ্গে ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি বলেন, ফেরদৌসি, শেখ সাদি, […]

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন আফরোজা আব্বাস

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগ দেন। গত ১৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। আফরোজা আব্বাস বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির […]

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন- আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না। তিনি বলেছেন, যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে তাতে সন্তুষ্ট নয় ঢাকা। তবে ভারতে সরকারপ্রধানের দ্বিপাক্ষিক সফর হতে পারে বলে জানিয়েছেন হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এ কথা জানান। হুমায়ুন কবির ব‌লেন, কীভাবে যাবে? বাংলাদেশ […]

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একইসঙ্গে এক কর্মকর্তার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত পৃথক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনকে রাজবাড়ীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা […]

শিল্পে গ্যাসসংকট ঠেকাতে সরকারের নানা পরিকল্পনা

সাময়িক সংকটের সময়ে শিল্প খাতে যাতে গ্যাসের সংকট না হয় সে জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সুলতানা আহমেদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। প্রধানমন্ত্রী বলেন, ২০৩০-৩১ সালের […]

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহর পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে […]

দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে না হওয়ায় এতে দলীয় মনোনয়ন বা দলীয় প্রতীকের সুযোগ থাকছে না। আইন অনুযায়ী যারা বৈধ প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন, তারা সবাই নির্বাচনে অংশ নিতে পারবেন। বৃহস্পতিবার (১০ […]

প্রধানমন্ত্রীর সঙ্গে নুরুজ্জামান লিটনের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যশোর- ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শার রাজনীতির সার্বিক খোঁজ খবর নেন এবং তৃণমূলের ত্যাগী নেতাদের অবদানের প্রশংসা করেন। একইসাথে স্মার্ট বাংলাদেশ গড়ার […]

ধানমণ্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সকালে ধানমণ্ডি ২৭ নম্বরে অবস্থিত ছয়তলা ভবনটিতে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো […]