মূল অংশে যান

দেশে শেখ হাসিনার সম্পত্তির পরিমাণ কত?

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তার নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  তবে কীভাবে এ সম্পদ বাজেয়াপ্ত করা হবে, কিভাবে তা শহীদ পরিবারকে দেওয়া হবে, সে বিষয়ে আইনি প্রক্রিয়া ঠিক করতে কাজ চলছে। এ […]

রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের বিশেষ দূতের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের বিশেষ দূতের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিয়ানমার বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া সৌজন্য সাক্ষাতে এলে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা […]

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের মৃত্যু

আগস্ট মাসে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৮১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৬৪ জন। জুলাইয়ের তুলনায় এই মাসে সড়ক দুর্ঘটনায় দৈনিক গড় প্রাণহানির হার ১৫ দশমিক ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটি ৯টি জাতীয় […]

ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘‘জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল এ সপ্তাহেই হবে। এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম […]

সরকারের মূল লক্ষ্য উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি: অর্থমন্ত্রী

দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ কারণে সরকার উদ্যোক্তা তৈরিতে জোড় দিচ্ছে বলে জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। কর্মসংস্থান ব্যাংকের নতুন প্রকল্পটির আওতায় দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। আজ সোমবার কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যাবসা, […]

সংঘাত-প্রতিশোধের রাজনীতি পরিহার করে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি

সংঘাত ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে পুরো দেশকে সহনশীলতার রাজনীতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক বক্তব্যে এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, হানাহানি ও সংঘর্ষ নয়, আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেন […]

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নতুন বিধিমালা গেজেট আকারে জারি করা। নতুন বিধিমালায় নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ করার পাশাপাশি মিছিল-শোডাউন, হেলিকপ্টার ব্যবহার, সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর বা বিদ্বেষপূর্ণ […]

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, যারা দায়িত্বে

জাতীয় সংসদে স্থায়ী কমিটির আরও ১০টি গঠন ও একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। তবে ঘোষিত ১০টি কমিটির কোনো একটিরও সভাপতি পদে বিরোধী দলের কোনো সদস্যকে রাখা হয়নি। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পৃথকভাবে কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব দেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়। কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে গয়েশ্বর […]

দেশজুড়ে বৃষ্টির আভাস

মৌসুমি বায়ুর প্রভাবে আজ দেশের আটটি বিভাগে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম […]

আয়কর রিটার্নে যেসব খরচের তথ্য না দিলেই বিপদ

বার্ষিক আয়কর রিটার্ন জমা দেয়ার সময় শুধু আয় ও সম্পদের তথ্য দিলেই হয় না, জীবনযাত্রার বিভিন্ন খাতের খরচের হিসাবও দিতে হয়। একজন করদাতা সারা বছরে কী পরিমাণ অর্থ ব্যয় করেছেন, সেই ব্যয় তার ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না তা যাচাই করতেই এসব তথ্য নেয়া হয়। রিটার্নে জীবনযাত্রার ব্যয়ের জন্য নির্দিষ্ট কয়েকটি খাত রয়েছে। করদাতাকে […]