যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 11:14:44 pm, Friday, 24 July 2026
  • 5 Time View
যশোর প্রতিনিধি 
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ৫টায় যশোরের ক্যান্ডেললাইট রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি জিএম আবু ফয়সালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন। এছাড়া উপদেষ্টা মো.মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার (অব.) অ্যাডভোকেট বদরুদ্দোজা বদর, ড. অসিত বরণ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, সিরাজুল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক রায়হান কবীর, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দীন আহমদ, মোজাফফর হোসেনসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাইয়েদ রুহুল কুদ্দুস কচি এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম। অনুষ্ঠানে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে ৫০ নম্বরের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অর্জন করেন রিয়াজ উদ্দীন আহমদ, দ্বিতীয় হন ডা. শেখ আবু শাহীন এবং তৃতীয় হন ড. অসিত বরণ মণ্ডল।
বক্তারা বলেন, সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক আন্তরিকতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১ কোটি ৭০ লাখের ঘরে পরীমণি, পিছিয়ে গেল সাকিব

যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : 11:14:44 pm, Friday, 24 July 2026