হামলায় ইউক্রেনের ২ জাহাজ কৃষ্ণসাগরে ধ্বংস

  • Reporter Name
  • Update Time : 04:20:42 am, Wednesday, 29 July 2026
  • 0 Time View

আন্তর্জাতিক ডেস্ক:- কৃষ্ণসাগরে ইউক্রেনের দুটি সামরিক পণ্যবাহী জাহাজে হামলা করে ধ্বংসের দাবি করেছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এর মধ্যে একটি ছিল কৃষ্ণসাগরে সামরিক পণ্য বহনকারী বাল্ক ক্যারিয়ার।

আরেকটি জাহাজে হামলা হয়েছে মাইকোলাইভ বন্দরে।

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, লয়টারিং মিউনিশন ও হামলাকারী ড্রোন ব্যবহার করে চালানো হামলায় মাইকোলাইভ বন্দরের ট্রান্সশিপমেন্ট কমপ্লেক্সের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। এসব স্থাপনা সামরিক পণ্য সরবরাহ ও মজুদের কাজে ব্যবহৃত হতো। পাশাপাশি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত জ্বালানি ও লুব্রিক্যান্টের ট্যাংকেও আঘাত হানা হয়েছে।

এছাড়া ওডেসা থেকে ১১ কিলোমিটার পূর্বে একটি প্রণালিতে ওডেসা ও চেরনোমোরস্ক বন্দরে সামরিক পণ্য নিয়ে যাওয়া একটি শুকনা পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে বলেও জানানো হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কৃষ্ণসাগর ও আজভ সাগর এলাকায় সামরিক তৎপরতা বাড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন। দুই পক্ষই তেলবাহী ট্যাংকার ও পণ্যবাহী জাহাজসহ কয়েক ডজন জাহাজে হামলা চালিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১ কোটি ৭০ লাখের ঘরে পরীমণি, পিছিয়ে গেল সাকিব

হামলায় ইউক্রেনের ২ জাহাজ কৃষ্ণসাগরে ধ্বংস

Update Time : 04:20:42 am, Wednesday, 29 July 2026