মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করতে দারুন হতে পারে বর্ষাকালে নৌকা ভ্রমণ

সোমবার, ১০ আগস্ট ২০২৬ পঠিত: ১৩ বার

ময়মনসিংহ থেকে কাফি:- বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় ও প্রাণবন্ত করতে ‘চির সবুজের বন্ধন’ শীর্ষক ব্যতিক্রমী নৌভ্রমণের আয়োজন করা হয়েছে। দীর্ঘ ১০ ঘণ্টার এ নৌভ্রমণে বন্ধুদের মিলনমেলায় পরিণত হয় নদীর বুক। গান, আবৃত্তি, নৃত্য, বক্তব্য ও লটারিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে আনন্দঘন। শনিবার (৮ আগস্ট) বিএনপি নেতা মো. হারুন আল আজাদ, মুক্তাগাছা পৌরসভার হিসাবরক্ষক কাজী রিপন, মিজানুর রহমান, মুক্তাগাছা মডেল হসপিটালের পরিচালক হাজী সেলিমসহ বন্ধুদের উদ্যোগে এ নৌভ্রমণের আয়োজন করা হয়। সকাল ৮টার দিকে মুক্তাগাছা মন্ডার দোকানের সামনে থেকে অংশগ্রহণকারীরা যাত্রা শুরু করেন।

পরে অষ্টদার ঘাট থেকে নৌকায় শুরু হয় মূল ভ্রমণ। নদীর মনোরম পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে নৌকা এগিয়ে যায় ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কের দিকে। নৌযাত্রার মাঝপথে নামাজের জন্য বিরতি দেওয়া হয়। দুপুরে জয়নুল আবেদিন পার্কের সামনে নদীর বুকে নৌকাতেই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। খাবার শেষে ফেরার উদ্দেশ্যে নৌকার ইঞ্জিন চালু করা হলে শুরু হয় আনন্দ-উচ্ছ্বাসের আনুষ্ঠানিক আয়োজন। এ সময় অংশগ্রহণকারীদের বক্তব্য, গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।

পরে লটারির মাধ্যমে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। এতে বন্ধুদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। পুরো নৌভ্রমণজুড়ে ছিল হাসি-আনন্দ ও স্মৃতিচারণের আবহ। রাত ১১টার দিকে দীর্ঘ নৌভ্রমণ শেষে অংশগ্রহণকারীরা মুক্তাগাছায় ফিরে আসেন। আয়োজনে অংশ নেওয়া বন্ধুরা বলেন, ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে দীর্ঘদিনের বন্ধুদের সঙ্গে এমন একটি দিন কাটানো ছিল অত্যন্ত আনন্দের। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে এবং পুরোনো স্মৃতিকে নতুন করে জাগিয়ে তোলে। ভবিষ্যতে ‘চির সবুজের বন্ধন’ নামে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *