মূল কন্টেন্টে যান
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

ডাঃ বাচ্চু এমপিকে ফুল দিয়ে অভিনন্দন জানালেন প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির নেতৃবৃন্দ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১ বার

শাহাদত হোসাইন, গাজীপুর প্রতিনিধি:- ​স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অধ্যাপক ডাঃ এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এমপিকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন গাজীপুর জেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির নেতৃবৃন্দ।

​শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সংসদ সদস্যের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামস্থ নিজ বাসায় গাজীপুর জেলা প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়।

​এ সময় উপস্থিত চিকিৎসাসেবা উদ্যোক্তা ও সংগঠনটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এমপি বলেন, “শিল্পাঞ্চল গাজীপুরের মানুষের চাহিদা মোতাবেক স্বচ্ছ ও পরিচ্ছন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে প্রাইভেট হাসপাতালগুলোতে স্বল্প আয়ের সাধারণ মানুষের সাধ্যের মধ্যে মানসম্মত চিকিৎসা প্রদান নিশ্চিত করা জরুরি।

​সংগঠনের শ্রীপুর শাখার সভাপতি সাংবাদিক আব্দুল মালেকের সভাপতিত্বে উক্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার হুমায়ুন কবির খান ও প্রকৌশলী তৈয়বুর রহমান, গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ইসমাইল মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান খান হাবিব, কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, গাজীপুর সদর উপজেলা শাখার সভাপতি খন্দকার জাহিদ সরকার, কাউলতিয়া ও বাসান মেট্রো থানার সাধারণ সম্পাদক লুৎফর রহমান, আলহাজ্ব আব্দুল লতিফ, শ্রীপুর উপজেলার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ডাঃ মশফিকুর রহমান পলাশ, মীর জহিরুল ইসলাম, সোহেল মিয়া, জহির আহমেদ, নুর আলম বাবু, রাজু আহমেদ এবং মমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *