মতলবের ছেংগারচর বাজারে নতুন আঙ্গিকে নতুন সাজে হাজী বিরিয়ানী হাউজের শুভ উদ্বোধন
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান জনপ্রিয় খাবারের ব্র্যান্ড হাজী বিরিয়ানী হাউজ ক্রেতার আস্থা এবং সন্তুষ্ট অর্জনে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে জমকালো আয়োজনে মিলাদ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
রোববার (৯ আগস্ট) জোহর নামাজের পর উপজেলার ছেংগারচর বাজার হিরা মিয়া খান সুপার মার্কেটে মিলাদ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
মিলাদ মহাফিলে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন,ছেংগারচর বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ¦ হযরত মাওলানা মোঃ তাজুল ইসলাম চাঁদপুরী। মিলঅদ পরিচালনা করেন, উত্তর ঠাকুরচর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মোঃ শাহজাহান।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ছেংগারচর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর, হিরা মিয়া খান সুপার মার্কেটের স্বত্ত্বাধিকারী মোঃ নুরুল ইসলাম খান, মোঃ নূর মোহাম্মদ খান, মোঃ নূরনবী খান, বাজারের ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন, মোঃ শুকুর মুফতি, মোঃ পারভেজ মুফতি, ব্যবসায়ী (বিকাশ দোকানদার) মোঃ সোহেল রানা সহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে ছেংগারচর বাজারে ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান জনপ্রিয় খাবারের ব্র্যান্ড হাজী বিরিয়ানী হাউজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর থেকেই দোকানটিতে ক্রেতাদের উপচেপড়া ভীড় দেখা গেছে। রাত ১০টা পর্যন্ত চলে উপচেয়ে পড়া ভীড় লক্স্য করা গেছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে সুগন্ধি বিরিয়ানীর ঘ্রাণ। কেউ টেবিলে বসে,কেউবা পার্সেল অর্ডার করে বাসায় নিতে অপেক্ষার প্রহর গুনতে দেখা গেছে। দিন বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ক্রেতাদের উপস্থিতি। ঢাকা, কুমিল্লা,দাউদকান্দিস হ দেশের বিভিন্ন স্থানে ২৪টিরও বেশি শাখায় সুনামের সাথে পরিচালিত হচ্ছে ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান জনপ্রিয় খাবারের ব্র্যান্ড হাজী বিরিয়ানী হাউজ। তারই ধারাবাহিকতায় ছেংগারচর বাজারের এই নতুন শাখাটি তারা ক্রেতাদের আস্থা এবং সন্তুষ্ট অর্জনে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ এবং সুস্বাদু খাবার পরিবেশনে অঙ্গিরাবদ্ধ।
হাজী বিরিয়ানি হাউজ এর স্বত্বাধিকারী শাহিন বলেন, এই উপজেলায় আমাদের মতো উন্নতমানের মানসম্মত এ অঅয়োজন নেই। তাই ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে সারা দেশের অন্যান্য শাখার মতো ছেংগারচর বাজারেও এ উদ্যোগ নেওয়া হয়েছে। যা সম্পর্ণ নতুন আঙ্গিকে,নতুন সাজে,সুন্দর মনোরম পরিবেশে স্ব-পরিবারে বসার পরিবেশ রয়েছে। ভিন্নধর্মী এ আয়োজনের মাধ্যমে স্থানীয় খাদ্যপেমীদের ক্রেতার আস্থা এবং সন্তুষ্ট অর্জনে স্বাস্থ্যসম্মত, মানসম্মত ও নিরাপদ পরিবেন করাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য।
এখানে স্পেশাল বাসমতি খাসির কাচ্চি,মোরগ পোলাও,গরুর তেহারি, ভুনা খিচুডড়ি,বিরিয়ানি, বারহানিসহ নানা ধরনের বাহারি খাবারের সুব্যবস্থা রয়েছে। উদ্বোধনের দিন থেকে প্রতিটি আইটেমে ২০% ডিসকাউন্ড পাওয়া যাবে। এদিকে উদ্বোধনের পর থেকে ক্রেতাদের ব্যাপক সারা পাওয়ায় তারা ব্যবসা প্রতিষ্ঠঅনটির কার্যক্রম ও সফলকাম হওয়ার আশাবাদী। হাজী বিরিয়ানি হাউসে বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও অনুষ্ঠানের জন্য অগ্রিম অর্ডার নেওয়া হয়। আপনার পছন্দ অনুযায়ী সুস্বাদু ও মানসম্মত খাবারের অর্ডার দিতে যোগাযোগ করুন ০১৯৯৩৭২২৫৫৯ এই নাম্বারে।
