মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরে মাদকসহ আটক ২

সোমবার, ১০ আগস্ট ২০২৬ পঠিত: ১৩ বার
যশোর অফিস 
যশোরের শার্শা ও বেনাপোলে পৃথক অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৯৭ বোতল অবৈধ উইনসেরেক্স কফ সিরাপসহ দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে শার্শা উপজেলার জিবলীতলা আইসি ক্যাম্প মোড়সংলগ্ন নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে অভিযান চালিয়ে মো. আব্দুল কাদের (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার বুজতলা পূর্বপাড়ার মৃত ইমান আলী মণ্ডলের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অন্যদিকে, সোমবার (১০ আগস্ট) ভোরে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে সুজন মোড়ল (৩১) নামে এক যুবককে আটক করে পুলিশ। তার কাছ থেকে ১০০ মিলিলিটার করে ৯৭ বোতল উইনসেরেক্স কফ সিরাপ ও একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা কফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৯৭ হাজার টাকা।
সুজন মোড়ল ভবেরবেড় পশ্চিমপাড়ার মৃত শফি মোড়লের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *