যশোরে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি
যশোর অফিস:
ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশন, যশোরের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ ও বিতরণ করা হয়।
