মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরে যুবলীগ নেতা মুনসুর আলম আটক

সোমবার, ১০ আগস্ট ২০২৬ পঠিত: ১২ বার
যশোর অফিস 
যশোরের উপশহর এলাকার যুবলীগ নেতা মুনসুর আলমকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার দিবাগত রাত ৩টার দিকে মণিরামপুর উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
মুনসুর আলম যশোর উপশহরের সি-ব্লক এলাকার বাসিন্দা। ডিবি পুলিশের এসআই বাবলা দাশ জানান, সম্প্রতি যশোরের রাজারহাট এলাকায় অনুষ্ঠিত মশাল মিছিলের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় মুনসুর আলম এজাহারভুক্ত আসামি।
পুলিশের দাবি, মামলার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এ সময় বিভিন্ন নাশকতার পরিকল্পনায় তার সম্পৃক্ততার তথ্য পুলিশের কাছে ছিল। তার অবস্থান শনাক্তের পর ডিবি পুলিশের একটি দল মণিরামপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে।
তবে স্থানীয় কয়েকজনের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, মুনসুর আলম মতিউর রহমান নামে এক ব্যক্তির সেল্টারে অবস্থান করতেন। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ মতিউর রহমানের বিষয়ে তথ্য সংগ্রহ করছে।
আটকের পর মুনসুর আলমকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *