কেন্দুয়ায় বিএনপির সভাপতি প্রার্থী সাবেক ছাত্র ও যুবনেতা,আব্দুছ সালাম
রুকন উদ্দিন: নেত্রকোণা
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন ইউনিয়ন ছাত্রদলের ও যুবদলের সাবেক নেতা আব্দুছ সালাম। তিনি উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে।
দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন আব্দুছ সালাম। তিনি অতীতে ওই ইউনিয়নের ছাত্র ও যুবনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি এসোসিয়েশন (বিএনপিএ) কিশোরগঞ্জ যুগ্ম আহবায়ক ও পাইকুড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তিনি এলাকায় পরিচিত মুখ হিসেবে বিবেচিত হন। বিএনপির ৩নং ওয়ার্ডের সভাপতি পদে প্রার্থী হিসেবে আব্দুছ সালামকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
আব্দুছ সালাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে দলের আদর্শ ও স্থানীয় মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই তাঁর মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, দলের নেতাকর্মী ও সমর্থকদের সহযোগিতা পেলে ৩নং ওয়ার্ড বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, যোগ্য নেতৃত্বের মাধ্যমে ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম শক্তিশালী হবে।উল্লেখ্য, আব্দুছ সালাম রাজনৈতিক জীবনে ১৯৯৯ সালে ধারা-২৬, ২০০৮ সালে পুলিশের ওপর হামলা ওষুধের দোকান ভাঙচুর ও লুটপাটের মামলা আসামি হন, এছাড়াও ২০১২ সালে তার আপন চাচাতো ভাই উপজেলা শ্রমিকদলের সভাপতি সাইদুর রহমান ভূইয়া (জিলু) আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নৃশংসভাবে হত্যার শিকার হন বলে জানান তিনি।
