মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

ফিদেল কাস্ত্রোর শততম জন্মদিনে যশোরে আলোচনা সভা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ পঠিত: ২১ বার

যশোর অফিস 

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর শততম জন্মদিন উপলক্ষে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে বিবর্তন মঞ্চে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ, যশোর জেলা শাখার উদ্যোগে এ সভা হয়।

হারুন অর রশিদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন মুস্তাফিজুর রহমান কবির। এতে ফিদেল কাস্ত্রোর রাজনৈতিক জীবন, কিউবার বিপ্লব, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম ও সমাজতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ নিয়ে আলোচনা করেন মফিজুর রহমান রুননু, অধ্যাপক ইসরারুল হক, আহসান উল্লাহ ময়না, শামীম বিশ্বাস ও লেখক কাইয়ুম শিকদার।

বক্তারা বলেন, ১৯৫৯ সালের কিউবা বিপ্লবের পর ভূমি সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নানা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সাম্রাজ্যবাদী চাপের বিরুদ্ধে কিউবার সার্বভৌমত্ব রক্ষায় ফিদেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর বিপ্লবী ভূমিকার পাশাপাশি রাজনৈতিক স্বাধীনতা, মানবাধিকার ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কও ইতিহাসের আলোকে বিবেচনা করা প্রয়োজন।

সভা থেকে নিপীড়িত ও শোষিত মানুষের মুক্তির সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন জোরদারের আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *