মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

ক্ষেতলালে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১ বার
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি ছাইদ আলতাফুন্নেছা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন জমে থাকা ময়লা-আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়।
কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক দূর্জয় চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেওয়ান এম এ হাসান, সদস্য সচিব রাশেদুল ইসলাম এবং ক্ষেতলাল পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি নিয়ে সরকারি ছাইদ আলতাফুন্নেছা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক দূর্জয় চৌধুরী বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেওয়ান এম এ হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। ছাত্রদল সবসময় জনকল্যাণমূলক কাজে পাশে ছিল এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম জানান, মশার বংশবৃদ্ধি রোধে বসতবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা জরুরি। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতেই মূলত এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *