মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ পঠিত: ১৫ বার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট এলাকায় তুলসীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উভয় পাশে ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় বিলের ঘাট এলাকায় জেলা পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী (এমপি)। এ সময় তাঁর সহধর্মিণী নাজমা আরা বেগম উপস্থিত ছিলেন।

 

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বিলের ঘাট এলাকার সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তুলসীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উভয় পাশে পর্যায়ক্রমে ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এর মধ্যে সোনালু (Cassia fistula), কেসিয়া জাভানিকা (Cassia javanica)সহ বিভিন্ন প্রজাতির চারা রয়েছে।

 

আরো জানা গেছে, বাঁধের দুই পাশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি তুলসীগঙ্গা নদীর পাড়ের নান্দনিক সৌন্দর্যও বৃদ্ধি পাবে। ভবিষ্যতে বিলের ঘাট এলাকাটি স্থানীয়দের জন্য একটি মনোরম সবুজ পরিবেশ ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াদুল ইসলাম, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুর রউফ এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম।

 

এছাড়া উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিমসহ কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয়রা জানান, নদীর বাঁধজুড়ে গাছ লাগানোর উদ্যোগটি পরিবেশ রক্ষার পাশাপাশি বিলের ঘাট এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *