মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

ঠাকুরগাঁও চেম্বার সভাপতিকে সালন্দর চৌধুরী হাট ব্যবসায়ী মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা

শনিবার, ১৫ আগস্ট ২০২৬ পঠিত: ১২ বার
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সালন্দর চৌধুরী হাট ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ।
এ সময় ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ চেম্বার সভাপতির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। তারা ঠাকুরগাঁওয়ের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, জেলার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে চেম্বার অব কমার্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নতুন সভাপতির সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
সেখানে উপস্থিত ছিলেন সভাপতি সাইফুল ইসলাম,
সাধারণ সম্পাদক শরিফুজ্জামান,
সাংগঠনিক সম্পাদক হাকিম মোঃ ইমরান আলী সহ, সালন্দর চৌধুরী হাট ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *