মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

নেত্রকোণায় শতভাগ উত্তীর্ণ শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন, এমপি রফিক হিলালী

শনিবার, ১৫ আগস্ট ২০২৬ পঠিত: ১৯ বার

রুকন উদ্দিন:

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নেত্রকোণা জেলার একমাত্র শতভাগ উত্তীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠের সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৫) দুপুর ২টার দিকে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কুতুবপুর এলাকায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী সংবর্ধনা প্রদান করেন।

প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম হিলালী কৃতি সকল শিক্ষার্থীসহ বিদ্যালয় সংশ্লিষ্টদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নিজহাতে গড়া এই বিদ্যাপীঠক শিক্ষারমান ও অবকাঠামো উন্নয়নে আরও পদক্ষেপ নেয়া হবে। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্বপ্ন পূরণে শহীদ স্মৃতি বিদ্যাপীঠকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীতসহ শিক্ষার্থীদের আবাসন নির্মাণের উদ্যোগ নেয়ার ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান

বিদ্যালয়ের এডহক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন, রোয়াইলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন সুরুজ আলী, সাবেক সভাপতি আবু সিদ্দিক, সহকারী প্রধান শিক্ষক শরীফ আনিস, সিনিয়র শিক্ষক মাহবুব আলমসহ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের এ সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। তারা বলেন, একটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নিঃসন্দেহে গৌরবের বিষয়। এ সাফল্য ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল ও উচ্চশিক্ষায় এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা প্রদান করা হয়।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠ থেকে ৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৮ টি জিপিএ-৫ সহ সকল পরীক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটি জেলার একমাত্র শতভাগ উত্তীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সাফল্য অর্জন করে। এ অসামান্য ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *