মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কেন্দুয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

রবিবার, ১৬ আগস্ট ২০২৬ পঠিত: ১৪ বার
নেত্রকোণা প্রতিনিধি
“রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন  আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরীর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমান, কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, কেন্দুয়া থানার (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, উপজেলা জামায়াতের আমির মো. ছাদেকুর রহমান, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ফারুকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক মো. নূরুল হক ভূঞাসহ প্রমূখ।
অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মৎস্যচাষ ও উৎপাদনে সফল দুই মৎস্যচাষির হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরবর্তীতে একটি র‌্যালীসহ মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *